Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিজয় হাজারে ট্রফির ম্যাচের আগে তলপেটে ব্যথা অনুভব করেন তিলক বর্মা (Tilak Varma)।
বিশ্বকাপে অনিশ্চিত তিলক (Tilak Varma)
বিশ্বকাপের আগে বড় ধাক্কা ভারতের। তলপেটে গুরুতর চোটে ছিটকে গেলেন ভারতীয় তারকা ব্যাটার।বিজয় হাজারে ট্রফি খেলতে গিয়ে তলপেটে চোট পেয়ে ২১ জানুয়ারি থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন এশিয়া কাপের নায়ক তিলক বর্মা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনিশ্চিত ভারতের এই বাঁহাতি ব্যাটার (Tilak Varma)।
জানা গিয়েছে, বুধবার রাজকোটে বিজয় হাজারে ট্রফির ম্যাচে মাঠে নামার আগে প্রাতঃরাশের পর পেটে ব্যথা অনুভব করেন হায়দরাবাদের ক্রিকেটার ৷ এরপর সময় নষ্ট না-করে দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় রাজকোটের হাসপাতালে। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সেলেন্সের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়। এবং দ্রুত তাঁকে সেখানে ভর্তি করা হয়। বিসিসিআই সূত্রে খবর, দ্রুত তিলকের অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাঁর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। তাই আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তিলক বর্মাকে যে ভারত পাবে না, তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি। তাই বিশ্বকাপেও তিলককে পাওয়া নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। তবে বিশ্বকাপে তিলকের পরিবর্ত হিসেবে বিকল্প খেলোয়াড়ের চিন্তাভাবনা ও শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে সম্ভাবনা থাকলেও শুভমন গিলকে হয়তো ডাকা হবে না। তিনি তাঁর অফ ফর্মের জন্য বিশ্বকাপের স্কোয়াডে ডাক পাননি। তাই বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, তাতে কোনও সন্দেহ নেই। বিশ্বকাপের আগে তিলক সুস্থ হয়ে উঠতে পারেন কিনা সেই দিকেই এখন তাকিয়ে সকলে।

আরও পড়ুন: Ashes Series: স্টোকসদের হেলায় হারিয়ে ৪–১ ব্যবধানে অ্যাশেজ জয় অজিদের
অপরদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে থাকা অভিজ্ঞ ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারকে ফিট সার্টিফিকেট দিল বিসিসিআই-এর সেন্টার অফ এক্সিলেন্স। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে হিমাচলপ্রদেশের বিরুদ্ধে মুম্বইকে নেতৃত্ব দিয়েছেন গত অস্ট্রেলিয়া সফরে পাঁজরে চোট পাওয়া শ্রেয়স। সেই ম্যাচে ৫৩ বলে ৮২ রানের বিস্ফোরক ইনিংসও এসেছে তাঁর ব্যাটে থেকে৷ তার সাম্প্রতিক ফর্ম দেখে মুম্বইয়ের ক্রিকেটারকে ম্যাচ ফিট ঘোষণা করল বিসিসিআই। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ড সিরিজে তাঁর অংশগ্রহণে আর কোনও বাধা রইল না (Tilak Varma)।


