Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘদিন ধরে রেশন দোকান থেকে চাল, গম কিংবা অন্যান্য খাদ্যসামগ্রী নিচ্ছেন না? এবার নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার রেশন কার্ড (Ration Card)। সূত্রের খবর, দেশজুড়ে প্রায় ১ কোটি ৫৮ লাখ ‘সাইলেন্ট’ বা নিষ্ক্রিয় রেশন কার্ড বাতিল (Deactivate) করতে চলেছে কেন্দ্র। আগামী ১ অক্টোবর থেকেই শুরু হতে চলেছে প্রক্রিয়া।
কেন নেওয়া হচ্ছে এই পদক্ষেপ?
কেন্দ্রীয় খাদ্য ও সরবরাহ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (PDS) বা গণবণ্টন ব্যবস্থার প্রকৃত সুফল যাতে কেবল প্রকৃত অভাবী ও যোগ্য উপভোক্তারাই পান, তা সুনিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা যেসব গ্রাহক টানা ছয় মাস বা তার বেশি সময় ধরে রেশন দোকান থেকে কোনো খাদ্যসামগ্রী নেননি, তাঁদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এই ধরনের কার্ডধারীদেরই প্রশাসনিক ভাষায় ‘সাইলেন্ট কার্ড হোল্ডার’ (Silent Card Holders) হিসেবে গণ্য করা হচ্ছে।
আরও পড়ুন:Satyajit Ray: সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটায় ৭০ লাখের অতিথিশালা, ১৪ বছরেও মিলল না পর্যটকের দেখা!
এছাড়া, ভুয়ো উপভোক্তা চিহ্নিত করা, মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া এবং স্থানান্তরিত গ্রাহকদের তথ্য হালনাগাদ করাও এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, শুধু অন্যান্য সরকারি সুবিধা বা পরিচয়পত্র হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে অনেকে রেশন কার্ড (Ration Card) তৈরি করে রেখেছেন, কিন্তু বাস্তবে রেশন দোকান থেকে সামগ্রী তোলেন না। এই ধরনের অযোগ্য বা নিষ্ক্রিয় উপভোক্তাদের চিহ্নিত করে তালিকা থেকে ছাঁটাই করতে চাইছে কেন্দ্র।
কার্ড ডিঅ্যাক্টিভেট হলে ফের চালু করবেন কীভাবে? (Ration Card)
যাঁদের কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে, তাঁদের চিন্তার কিছু নেই। কেন্দ্রীয় সরকারের তরফে পুনরায় সুযোগ দেওয়া হচ্ছে। যদি কোনো কার্ড ভুলবশত বা বিশেষ দরকারে নিষ্ক্রিয় হয়ে গিয়ে থাকে, তবে গ্রাহকরা আগামী ১ অক্টোবর থেকে আগামী বছরের ১ জানুয়ারি পর্যন্ত ফের তা সক্রিয় (Reactivate) করার আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুন: 308 Wheel Truck: ৩০৮ চাকার ট্রাকে ২০০ টনের মেশিন, পাঁচ মাসের সফর শেষে কাশীতে!
এর জন্য গ্রাহকদের নিকটস্থ রেশন দোকান বা খাদ্য দফতরের পোর্টালে গিয়ে ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করতে হবে। আধার কার্ডের তথ্যের সঙ্গে ভোটার কার্ড ও পিডিএস সিস্টেমে থাকা ডেটা মিলিয়ে দেখা হবে। আধার সংযোগ ও বায়োমেট্রিক তথ্য সঠিক থাকলে আবারও চালু হয়ে যাবে রেশন পরিষেবা (Ration Card)।


