Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এসআইআর (SIR) শুনানির নোটিস পাঠানো হয়েছে। এই খবর ঘিরে তীব্র বিতর্ক শুরু হতেই ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন।
অমর্ত্য সেনকে SIR নোটিসের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন (SIR)
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে জানালেন অমর্ত্য সেনকে আলাদা করে টার্গেট করা হয়নি এবং বিষয়টি সম্পূর্ণ প্রযুক্তিগত ও নিয়ম অনুযায়ী হয়েছে। সিইও দপ্তরের ব্যাখ্যা অনুযায়ী অমর্ত্য সেন একজন ওভারসিজ ইলেক্টর (SIR)। তাঁর ইনুমারেশন ফর্ম পরিবারের সদস্য শান্তভানু সেন গ্রহণ করেন এবং সেখানে অমর্ত্য সেনকে তাঁর মা অমিতা সেনের সঙ্গে যুক্ত করা হয়। কিন্তু ইআরও নেট পোর্টালে তথ্য যাচাইয়ের সময় দেখা যায়, ভোটার ও তাঁর মায়ের বয়সের ব্যবধান ১৫ বছরের কম দেখানো হয়েছে। এই লজিক্যাল ডিসক্রেপেন্সির কারণেই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে রিভেরিফিকেশন এর জন্য বিষয়টি চিহ্নিত করে এবং সেই নিয়ম মেনেই নোটিশ জেনারেট হয়।
আরও পড়ুন : Sealdah South Division: অফিস টাইমেই অচল হয়ে পড়ছে শিয়ালদহ দক্ষিণ শাখা
বাড়িতে গিয়েই SIR শুনানি (SIR)
কমিশন সূত্রের খবর অমর্ত্য সেনের বয়স ৮৫ বছরের বেশি হওয়ায় নিয়ম অনুসারে ইআরও বা এইআরও এবং বিএলও তাঁর বাড়িতেই গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া (SIR) সম্পন্ন করেছেন। তাঁকে সশরীরে কোথাও হাজির হতে বলা হয়নি। বুধবার দুপুরে শান্তিনিকেতনের প্রতীচী বাড়িতে গিয়ে বিএলও ও এইআরও নোটিস পৌঁছে দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়।
আরও পড়ুন : Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর বাড়ি তল্লাশি করলে ১০০ কোটি টাকা বেরোবে: তীব্র আক্রমণ শুভেন্দুর!
কোনও ব্যতিক্রমী আচরণ করা হয়নি
কমিশন সূত্রের খবর অমর্ত্য সেনের ক্ষেত্রে কোনও ব্যতিক্রমী আচরণ করা হয়নি। অন্যান্য ভোটারদের মতোই ইআরও নেট পোর্টালে ধরা পড়া অসঙ্গতির ভিত্তিতেই নোটিস জারি হয়েছে। কমিশনের সূত্রের খবর এটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও প্রযুক্তিনির্ভর প্রক্রিয়া। বয়স সংক্রান্ত এই ধরনের অসঙ্গতি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যাচাই ব্যবস্থায় ধরা পড়লে স্বয়ংক্রিয়ভাবেই রিভেরিফিকেশনের আওতায় আসে। সেই কারণেই নোবেলজয়ী অর্থনীতিবিদের ক্ষেত্রেও এই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।


