Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও প্যালেস্টাইন অ্যাকশন–এর সঙ্গে যুক্ত ব্রিটিশ কর্মী হেবা মুরাইসি ও কামরান আহমেদ বর্তমানে ব্রিটেনের কারাগারে অনশন চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ(Palestine)। বন্ধু ও স্বজনরা জানাচ্ছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অনশন ভাঙবেন না।
ধারাবাহিক অনশন জারি (Palestine)
মুরাইসি ৬৭ দিন এবং আহমেদ ৬০ দিন ধরে খাবার থাচ্ছেন না। গত নভেম্বরে শুরু হওয়া এই ধারাবাহিক অনশনে মোট আটজন অংশ নেন। গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণে তাদের মধ্যে পাঁচজন অনশন স্থগিত করেছেন। ২৩ বছর বয়সী লিউই চিয়ারামেলো এখনও অনশনে রয়েছেন; তিনি টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় একদিন অন্তর একদিন খাবার খাচ্ছেন না।
মৃত্যুর আশঙ্কা প্রকাশ (Palestine)
৩১ বছর বয়সী মুরাইসি বর্তমানে অত্যন্ত দুর্বল ও কৃশকায়। তার পেশিতে খিঁচুনি, শ্বাসকষ্ট, তীব্র ব্যথা এবং শ্বেত রক্তকণিকার মাত্রা বিপজ্জনকভাবে কমে গেছে। গত নয় সপ্তাহে তাকে তিনবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্ধুরা বলছেন, তার স্মৃতিশক্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তিনি নিজেই মৃত্যুর আশঙ্কা প্রকাশ করছেন।
লন্ডনের বাসিন্দা ২৮ বছর বয়সী কামরান আহমেদ বাম কানে শ্রবণশক্তি হারিয়েছেন, হৃদস্পন্দন বিপজ্জনকভাবে কমে যাচ্ছে এবং ঘন ঘন মাথা ঘোরার সমস্যা হচ্ছে। অনশন শুরুর পর থেকে তাকে ছয়বার হাসপাতালে নিতে হয়েছে।
অভিযোগ-পাল্টা অভিযোগ (Palestine)
এই অনশনকারীরা ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস–এর যুক্তরাজ্য শাখা ও একটি আরএএফ ঘাঁটিতে কথিত হামলার ঘটনায় আটক রয়েছেন, যদিও তারা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবির মধ্যে রয়েছে জামিন, ন্যায্য বিচার, প্যালেস্টাইন অ্যাকশনকে ‘সন্ত্রাসী সংগঠন’ তালিকা থেকে বাদ দেওয়া এবং কারাগারে যোগাযোগ ও বইপত্রে সেন্সরশিপ বন্ধ করা।
আইরিশ অনশন আন্দোলনের সঙ্গে তুলনা (Palestine)
চিকিৎসকরা সতর্ক করেছেন, অনশনকারীরা এখন এমন এক সংকটময় পর্যায়ে পৌঁছেছেন যেখানে যেকোনো সময় মৃত্যু বা স্থায়ী অঙ্গহানির ঝুঁকি রয়েছে। তবু সরকার বিষয়টিকে স্বাভাবিক কারাগার প্রক্রিয়া বলে উল্লেখ করে আলোচনায় বসতে অস্বীকার করেছে। সমর্থকরা এই অনশনকে ১৯৮১ সালের আইরিশ অনশন আন্দোলনের সঙ্গে তুলনা করছেন, যেখানে ববি স্যান্ডসসহ ১০ জন প্রাণ হারান।



