Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গ্রুপের শেষ ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে হেরে বিজয় হাজারে থেকে ছিটকে গেল বাংলা (Dhruv Jurel)।
ম্যাচ হেরে ছিটকে গেল বাংলা (Dhruv Jurel)
বিজয় হাজারে ট্রফির শেষটা বাংলার জন্য ভাল হলো না। শুরুটা আশজনক হলেও শেষে এসে হতাশ হতে হলো সমর্থকদের। ডু অর ডাই ম্যাচে হেরে বিজয় হাজারে ট্রফি থেকে ছিটকে গেল বাংলা। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের কাছে ৫ উইকেটে হেরে বিজয় হাজারে ট্রফির দৌড় থেকে ছিটকে গেলেন সামিরা। এই ম্যাচে জিতলেও কিছুটা আশা থাকত বাংলার। সেই সময় নির্ভর করতে হট অন্য দলের ফলাফলের দিকে। তবে হেরে গিয়ে সেই আশাও শেষ হয়ে গেল। সুদীপ কুমার ঘরামি ও শাহবাজ় আহমেদ ছাড়া বাকি ব্যাটাররা এ দিন ব্যর্থ হয়েছে। যে কারণে ২৬৯ রানে থেমে যায় বাংলার ইনিংস। উত্তরপ্রদেশকে ম্যাচ জেতানোর নায়ক ধ্রুব জুরেল। তাঁর ব্যাটে এল ১২৩ রান (Dhruv Jurel)।
রাজকোটে এই ম্যাচে টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নিয়েছিল উত্তরপ্রদেশ। শুরুটা ভাল করেও ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরনকে ফিরতে হয় ২৮ রান করে। এই দিন ব্যর্থ হয়েছেন করণ লাল (৫), অনুষ্টুপ মজুমদার (১৩)। ৬১ রানে ৩ উইকেট হারিয়ে তখন ব্যাকফুটে বাংলা। সেই সময় দলের হাল ধরেন সুদীপ ও শাহবাজ। তাঁদের জুটিতে আসে ৮৯ রান। ১০৬ বলে ৯৪ রান করে আউট হন সুদীপ। একটুর জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। শাহবাজ আউট হন ৪৩ করে।

সেঞ্চুরি হাতছাড়া হলেও তাঁর ইনিংস ছিল অনবদ্য। সুদীপের ৯৪ রানের ইনিংসে রয়েছে ১২ টি চার ও ১ টি ছয়। আটে নেমে আকাশ দীপ ক্যামিও ইনিংস খেলেন। ১৬ বলে তাঁর ৩৩ রানের পর বাংলার স্কোর দাঁড়ায় ২৬৯।
২৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে কোনও সমস্যায় পড়তে হয়নি উত্তরপ্রদেশকে। ওপেনার আরিয়ান জুয়াল ৬৫ বলে ৫৬ রান করেন। তবে দিনের নায়ক ধ্রুব জুরেল। তিনি ৯৬ বলে ১২৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁর ইনিংসে রয়েছে ৯ টি চার ও ৫ টি ছয়। অধিনায়ক রিঙ্কু অপরাজিত থাকেন ৩৭ রানে। একটি করে উইকেট পান সামি, আকাশ দীপ, অঙ্কিত ও রোহিত কুমার (Dhruv Jurel)।


