Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের ক্রিকেটারদের দাবি, নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং প্রয়োজনে তাঁকে তাঁর এই বক্তব্যের জন্য জবাবদিহি দিতে হবে (BCB)।
BCB কর্তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ কোয়াবের
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসা নিয়ে বিতর্ক বাড়ছে প্রতিদিন। তাঁদের অনড় মনোভাব এবং অন্যদিকে আইসিসি-র এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু না জানানো, সব মিলিয়ে জটিল হচ্ছে বিষয়। এই আবহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধাচরণ করায় রোষের মুখে পড়তে হয়েছে তাঁদের প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবালকে। BCB পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান তামিমকে ‘ভারতের দালাল’ বলে সম্বোধন করেন। তাঁর এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে কোয়াব জানায়, নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং প্রয়োজনে তাঁকে জবাবদিহি দিতে হবে (BCB)।
ঘটনার সূত্রপাত হয় তামিম ইকবালের একটি বক্তব্যকে কেন্দ্র করে। বিশ্বকাপে বাংলাদেশের খেলতে আসার প্রসঙ্গে তামিম বলেন, ‘বাংলাদেশ ICC-র থেকে বেশি অর্থ পায়, তাই সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’ এর পরিপ্রেক্ষিতে এম নাজমুল ইসলাম ফেসবুকে তামিমকে ‘ভারতীয় দালাল’ বলে আখ্যা দেন।

এরপরেই কোয়াবের সভাপতি মহম্মদ মিঠুন লিখিত বক্তব্যে দাবি করেন, ‘একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন জনসমক্ষে এমন মন্তব্য করেন, তখন প্রশ্ন ওঠে বোর্ড কর্তাদের আচরণবিধি নিয়েও। আমরা বিসিবি সভাপতির কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছি (BCB)।’

আরও পড়ুন: Jadavpur: ভুয়ো মুদ্রা যোজনার ঋণ কেলেঙ্কারি! যাদবপুরে গ্রেফতার ভিনরাজ্যের ৫
BPL-এ রাজশাহি ওয়ারিয়র্স ও জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আবার বলেন, ‘দিনের শেষে একজন ক্রিকেটার সম্মান আশা করে। তামিমের মতো বড় ক্রিকেটারকে নিয়ে এ ধরনের মন্তব্য খুবই দুঃখজনক। ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, তাদের কাছ থেকে আমরা সুরক্ষা আশা করি। সেই কারণে এমন মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়।’
তামিম ইকবালের হয়ে সরব হয়েছেন তাঁর সতীর্থরাও। তাসকিন আহমেদ তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ক্রিকেট বাংলাদেশের প্রাণ। সেই ক্রিকেটে বড় অবদান রাখা প্রাক্তন জাতীয় অধিনায়ককে ঘিরে সাম্প্রতিক এক মন্তব্য অনেককেই ভাবিয়েছে। দেশের একজন প্রাক্তন ক্রিকেটারকে উদ্যেশ্যে করে এ ধরনের বক্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক নয় বলেই মনে করি। আশা করি, সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল হবে (BCB)।’


