Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: আইপ্যাকে তল্লাশি(I-PAC Raid Case)অভিযানে রাজনৈতিক ও আইনি সংঘাত নতুন মোড়। আইপ্যাকে তল্লাশি নিয়ে মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে ইডি। সূত্রের খবর, ইডির আইনি দল সমস্ত আইনি বিকল্প বিবেচনা করছে।
শুক্রবার এজলাসে চরম বিশৃঙ্খলা(I-PAC Raid Case)
শুক্রবার এজলাসে চরম বিশৃঙ্খলার কারণে কলকাতা হাইকোর্ট মামলার শুনানি করতে পারেনি। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত আইপ্যাকে তল্লাশি(I-PAC Raid Case) নিয়ে ইডি এবং তৃণমূলের জোড়া মামলার শুনানি মুলতুবি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আগামী ১৪ জানুয়ারি জোড়া মামলার শুনানি রয়েছে।
জরুরি ভিত্তিতে অন্য বেঞ্চে শুনানির আর্জি(I-PAC Raid Case)
শুনানি মুলতুবি পর শুক্রবারই শুনানি করতে মরিয়া চেষ্টা করে ইডি। জরুরি ভিত্তিতে অন্য বিচারপতির বেঞ্চে শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের কাছে আবেদন করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। কিন্তু ইডি-র জরুরি শুনানির আবেদনও ফিরিয়ে দেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। তারপরেই সুপ্রিম কোর্টে আবেদনের সমস্ত দিক খতিয়ে দেখতে শুরু করেছেন ইডি-র আইনজীবীরা। সূত্রের খবর, আজই সুপ্রিম কোর্টে আবেদন করবেন তারা।
আরও পড়ুন: Abhishek Banerjee: মতুয়াগড় তাহেরপুরে দাঁড়িয়ে হুঙ্কার অভিষেকের
রাজ্যের পক্ষ থেকেও ক্যাভিয়েট দাখিল সুপ্রিম কোর্টে
প্রসঙ্গত, আইপ্যাক অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে বাধা দান, তথ্য প্রমান সরানোর অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে ইডি৷ পাল্টা ইডির বিরুদ্ধে তথ্যচুরির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূলও। এই ঘটনায় ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে আন্দাজ করে রাজ্য গতকাল রাতেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে বলে খবর।
আরও পড়ুন: Weather: উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশ! কমল দক্ষিণের তাপমাত্রা


