Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপে মাত্র ৬ রান করলেই বিরাট কোহলিকে ছাড়িয়ে যাবে ভারতের নতুন তরুণ তারকা বৈভব (Vaibhav Sooryavanshi)।
বৈভবের সামনে রেকর্ড গড়ার হাতছানি (Vaibhav Sooryavanshi)
২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই মেগা টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ১৬টি দল। বর্তমানে ওয়ার্ম-আপ ম্যাচে প্রতিটা দল নিজের শক্তি ও দুর্বলতা মেপে নিচ্ছে সেখানে বৈভব নিজের আক্রমণাত্মক ভঙ্গিতে বিপক্ষের বোলারদের নিয়ে ছেলেখেলা করছেন। স্কটল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য জয় পেয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড (Vaibhav Sooryavanshi)।
আইসিসি-র এই মহারণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সমর্থকরা। তবে এই হাই ভোল্টেজ টুর্নামেন্টে সকলের নজর বিশেষভাবে থাকবে ভারতের উদীয়মান তারকা ব্যাটার বৈভবের দিকে। তাঁর সামনে রয়েছে বিরাট-শুভমনের রেকর্ড ভাঙার। রয়েছে বিশ্বরেকর্ড গড়ার সম্ভাবনাও।
অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলি ও শুভমন গিলের করা রানের রেকর্ড ভাঙার হাতছানি বৈভবের সামনে। বিরাট তাঁর অনূর্ধ্ব-১৯ কেরিয়ারে ৯৭৮ রান করেছেন আর শুভমন করেছেন ১১৪৯ রান। বৈভববের এই মুহূর্তে মোট রান ১৮ ম্যাচ খেলে ৯৭৩। বর্তমানে বৈভব যে বিধ্বংসী ফর্মে রয়েছেন তাতে তাঁর কাছে এই রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়া খুব কঠিন হবে না বলেই মনে করছেন সমর্থকরা।

মাত্র ৬ রান করলেই তিনি ভাঙে ফেলবেন বর্তমানের অন্যতম সেরা চেজ মাস্টার বিরাট কোহলির রেকর্ড। আর ১১৭ রান করলে ছাপিয়ে যাবেন টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুভমন গিলকে। এরপর তাঁর সামনে রয়েছে বিশ্বরেকর্ড ভাঙার সুযোগও।
আরও পড়ুন: Mardaani 3 Trailer: নারীপাচারের রহস্য ফাঁসে রণং দেহি রানি
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান করার রেকর্ডটি রয়েছে আয়ারল্যান্ডের অয়ন মর্গ্যানের দখলে। তাঁর দখলে রয়েছে ৬০৬ রান। যদি ভারত ফাইনাল পর্যন্ত পৌঁছে যায় আর বৈভবের এই ফর্ম বজায় থাকে তবে বৈভব অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহক খেলোয়াড় হয়ে উঠতে পারেন (Vaibhav Sooryavanshi)।


