Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাঁচ বছর পর আবার আইসিসি-র ব্যাটারদের তালিকায় শীর্ষ স্থান ফিরে পেলেন বিরাট কোহলি (Virat Kohli)।
রোহিতকে সরিয়ে বিশ্বসেরা ‘কিং’ (Virat Kohli)
বিরাটের শীর্ষ স্থান ফিরে পাওয়ার দেওয়াল লিখন হয়েই গিয়েছিল এবার তাতে সিলমোহর পড়ল। আইসিসি ওয়ানডে ফরম্যাটে ব্যাটারদের তালিকা প্রকাশ পেল। সেই তালিকায় রোহিতকে টপকে শীর্ষ স্থান ফিরে পেলেন বিরাট কোহলি। পাঁচ বছর পর বিরাটের আবার এক নম্বর জায়গা ফিরে পাওয়ায় খুশি সমর্থকরা (Virat Kohli)।
টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর ঘোষনা করেছেন বিরাট। এখন শুধু একটি মাত্র ফরম্যাট অর্থাৎ ওয়ানডে ম্যাচেই খেলতে দেখা যায় বিরাটকে। সেই ফরম্যাটে বিরাটকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তাঁর সমর্থকরা। তিনিও তাদের নিরাশ করেন না। বিরাটের কাছ থেকে আকাশচুম্বি প্রত্যাশা থাকলেও তিনি সেই প্রত্যাশা পূরণ করে এসেছেন বারবার।
প্রত্যেক ম্যাচেই কোনও না কোনও রেকর্ড ভেঙেছেন আবার রেকর্ড নিজের নাম করেছেন। ২০২৫ সালের শেষ থেকে তাঁকে দেখা যাচ্ছে জীবনের অন্যতম সেরা ছন্দে ব্যাট করতে আর তার পুরস্কারও পেলেন হাতেনাতে। আইসিসি-র তালিকায় দ্বিতীয় স্থান থেকে উঠে এলেন এক নম্বর স্থানে। তাঁর পয়েন্ট ৭৮৫। অন্যদিকে ভারতের আরেক তারকা ব্যাটার রোহিত শার্মা নেমে গেলেন তিন নম্বরে, তাঁর পয়েন্ট ৭৭৫।

আরও পড়ুন: India US: জয়শঙ্কর-রুবিও আলোচনা: ভারত-মার্কিন সম্পর্কে বরফ গলার ইঙ্গিত
পরপর পাঁচ আন্তর্জাতিক ম্যাচে বিরাট ৫০ প্লাস রান করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি এবং শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি। তারপর বিজয় হাজারে ট্রফির ম্যাচেও ছিলেন বিধ্বংসী মেজাজে। সেখানেও তিনি দুই ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি করেছেন। চলতি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও তিনি ৯৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। বলা যায় তাঁর ইনিংসেই ভর করে ভারত ম্যাচ যেতে। কিন্তু সেই ম্যাচে রোহিত শর্মা ভাল শুরু করলেও বড় রান করতে ব্যর্থ হন। তারপর কার্যত নিশ্চিত ছিল বিরাটের আবার এক নম্বর স্থানে প্রত্যাবর্তন। সমালোচকদের জবাব দেওয়ার জন্য তাঁর এই ফর্ম এবং পুনরায় এক নম্বর স্থান দখলই যথেষ্ট বলে মনে করছেন তাঁর ভক্তরা (Virat Kohli)।


