Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশীয় ইক্যুইটি সেক্টরের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে ব্যাঙ্কিং এবং ফিনানশিয়াল সার্ভিসেস (Mutual Fund)।
৫ মিউচুয়াল ফান্ডের বড় রিটার্ন (Mutual Fund)
গত এক বছর ইক্যুইটি মিউচুয়াল ফান্ড লগ্নিকারীদের জন্য কিছুটা কঠিন ছিল। অস্থিরতা বজায় ছিল সারা বছর ধরেই। একাধিক ফান্ড আশানরুপ ফল দিতে ফল দিতে পারেনি। তবে এই সময় দাঁড়িয়েও কয়েকটি মিউচুয়াল ফান্ড লগ্নিকারীদের ভাল রিটার্ন দিয়েছে। সেই ফান্ডগুলি ২৩ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে (Mutual Fund)।
এই উল্লেখযোগ্য ফলাফলের দিক হলো, এই ফান্ডগুলি বেশিরভাগ ডাইভার্সিফায়েড ইক্যুইটি ফান্ডে নয়। মূলত সেক্টরাল এবং থিম্যাটিক স্কিম। এইগুলির মূল ফোকাস ছিল ব্যাঙ্কিং, ফিনানশিয়াল সার্ভিসেস, অটো ও ট্রান্সপোর্টেশন সেক্টরের উপর। মার্কেটের টানাপোড়েনের মধ্যে লগ্নিকারীরা বিশ্বাস রেখেছিল আর সেই বিশ্বাস বজায় থেকেছে শেষ পর্যন্ত। শক্তিশালী রিটার্নও দিয়েছে এই ফান্ডগুলি।

গত এক বছরের পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায়, দেশীয় ইক্যুইটি সেক্টরের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে ব্যাঙ্কিং এবং ফিনানশিয়াল সার্ভিসেস। প্রায় ২১ শতাংশ ছিল এই সব সেক্টরের গড় রিটার্ন। তার পরেই রয়েছে অটো ও ট্রান্সপোর্টেশন সেক্টর, যেখানে গড় রিটার্ন এসেছে প্রায় ১৮ শতাংশের কাছাকাছি।
আরও পড়ুন: Weather Report WB: এবার বিদায় নেবে শীত, ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা!
তবে ইক্যুইটি ক্যাটাগরির পারফরম্যান্স এরকম ছিল না। ইন্টারন্যাশনাল ইক্যুইটি ফান্ড ক্যাটাগরি প্রায় ৩৩ শতাংশ রিটার্ন দিয়েছে এবং সেটা সবার উপরে থাকলেও দেশীয় বাজারে বেশিরভাগ ইক্যুইটি সাব‑ক্যাটাগরি রিটার্ন দিয়েছে এক অঙ্কের। ডাবল ডিজিট রিটার্ন দিয়েছে শুধু দুটি সেক্টরাল ফান্ড এবং দুটি থিম্যাটিক ফান্ড (Mutual Fund)।
যে ৫ মিউচুয়াল ফান্ড বড় রিটার্ন দিয়েছে
- কোয়ান্ট বিএফএসআই ফান্ড- ডিরেক্ট প্ল্যান: ২৭.১৪%
- ডিএসপি ব্যাঙ্কিং অ্যান্ড ফিনানশিয়াল সার্ভিসেস ফান্ড-ডিরেক্ট প্ল্যান: ২৫.৪৭%
- এইচডিএফসি ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক ফান্ড-ডিরেক্ট প্ল্যান: ২৪.৮৭%
- আইটিআই ব্যাঙ্কিং অ্যান্ড ফিনানশিয়াল সার্ভিসেস ফান্ড-ডিরেক্ট প্ল্যান: ২৪.৩১%
- এসবিআই ব্যাঙ্কিং অ্যান্ড ফিনানশিয়াল সার্ভিসেস ফান্ড-ডিরেক্ট প্ল্যান: ২৩.৮০%


