Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাঁচ বছর পর নিজের সিংহাসন ফিরে পেয়েছেন বিরাট। তবে নিউ জিল্যান্ড ব্যাটারের ফর্মে বিপন্ন কিং কোহলির মুকুট (Virat Kohli)।
মিচেলের শতরানে শীর্ষস্থান টলমল কোহলির (Virat Kohli)
ICC ওয়ানডে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় রোহিতকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন বিরাট কোহলি। তবে সেই স্থান বেশিদিন স্থায়ী নাও হতে পারে। ১৪ জানুয়ারি ভারত-নিউ জিল্যান্ডের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আইসিসি-র এই ক্রমতালিকা প্রকাশ করা হয়। যেখানে দেখা যায় প্রত্যাশা মতই বিরাট দখল করেছেন শীর্ষস্থান। রোহিত নেমে গিয়েছেন তৃতীয় স্থানে। অন্যদিকে নিউ জিল্যান্ড ব্যাটার মিচেল উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। কোহলির সাথে মিচেলের পয়েন্টের পার্থক্য মাত্র এক (Virat Kohli)।
কোহলির রেটিং পয়েন্ট ৭৮৫, সেখানে মিচেলের পয়েন্ট ৭৮৪। রাজকোটে ব্যাট হাতে রান করতে পারেননি কোহলি। টানা পাঁচ ম্যাচে ৫০ প্লাস রান করার পর এই ম্যাচে এসে ব্যর্থ হন বিরাট। তাঁকে সাজঘরে ফিরতে হয় মাত্র ২৩ রানে। বড় রান করতে পারেননি রোহিতও। কিন্তু মিচেল শতরান করে দলকে জিতিয়ে ফেরেন। যার কারণে কোহলির শীর্ষস্থান হারানোর আশঙ্কা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী মিচেল আর ২৫ রান করলেই কোহলিকে ছাপিয়ে যাওয়ার কথা সেখানে তিনি অপরাজিত রইলেন ১৩১ রান। সেই কারণেই ক্রমতালিকায় চাপে কোহলি।

আরও পড়ুন: Rangamati Tirandaj: ভিনগ্রহের প্রাণীদের হাত থেকে গ্রাম বাঁচাতে পারবে?
তৃতীয় ওয়ানডের পর আসবে নতুন আপডেট। সেই ম্যাচে মিচেল আবারও রান করলে ফিরবেন এক নম্বরে। তবে বিরাট বা রোহিত যদি বড় ইনিংস খেলেন তবে শীর্ষে থাকার সুযোগ রয়েছে দুই তারকার। এরপর যেহেতু দুই দলের মধ্যে আর কোনও ওয়ানডে সিরিজ নেই সেই কারণে যে শীর্ষস্থান দখল করবেন তাঁর কাছে ছয় মাস সেই স্থান ধরে রাখার সুযোগ থাকবে (Virat Kohli)।


