Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টেস্টে পাকিস্তান দলের নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন দলের প্রাক্তন তারকা (Sarfaraz Ahmed)।
অবসরের পর নতুন ভূমিকায় পপ্রাক্তনী (Sarfaraz Ahmed)
ক্রিকেটে পাকিস্তানের এই মুহূর্তে খুব একটা ভাল না। দেশের বারবার কোচ পরিবর্তনও নতুন নয়। এবার পাকিস্তানের টেস্ট দলের জন্য নতুন কোচ ঘোষণা করল পিসিবি। টেস্ট ক্রিকেট বাবরদের নতুন কোচ হচ্ছেন সরফরাজ আহমেদ। আসন্ন বাংলাদেশ সফরে দলের প্রাক্তন অধিনায়কের কোচিংয়ে খেলতে নামবে পাকিস্তান (Sarfaraz Ahmed)।
নেতৃত্বে সরফরাজ আহমেদ সফল ছিলেন। তাঁর নেতৃত্বে দুটি আইসিসি ট্রফি জিতেছিল পাকিস্তান। ২০০৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সম্প্রতি তিনি সফল হয়েছেন জুনিয়র দলের কোচ হিসেবে। ব্যাটিং এবং বোলিং কোচের ভূমিকায় যথাক্রমে দেখা যাবে আজাদ সফিক এবং উমর গুলকে।উমর গুলি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২৩৭টি। যার মধ্যে টেস্ট খেলেছেন ৪৭টি, ওয়ানডে ১৩০টি এবং ৬০টি টি-টোয়েন্টি। তাঁর সংগ্রহে রয়েছে মোট ৪২৭টি উইকেট।

নতুন কোচের নাম ঘোষণার পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণাও করা হয়েছে। ঢাকায় ৮ মে থেকে শুরু টেস্ট সিরিজ শুরু হবে। টেস্ট দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে শান মাসুদকে। দলে সুযোগ পেয়েছেন চারজন নতুন মুখ। তালিকায় রয়েছেন আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মহম্মদ গাজি ঘোরি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই দুটি টেস্ট। এবং দেখার নতুন কোচের ভূমিকায় কেমন পারফর্ম করে পাকিস্তান দল (Sarfaraz Ahmed)।


