Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট বয়কট করার সিদ্ধান্তে অনড় থাকবেন (BPL)।
BPL-এর ম্যাচ বয়কট প্লেয়ারদের (BPL)
বাংলাদেশ ক্রিকেটের অন্দরমহলে গৃহযুদ্ধ চলছেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিরেক্টর এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় তাঁকে শোকজ করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, ‘বোর্ড ইতিমধ্যেই সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া শুরু করেছে। তাঁকে একটি শোকজ চিঠি দেওয়া হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করা হবে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে (BPL)।’
বাংলাদেশ ক্রিকেটারদের কল্যাণ সমিতি বা কোয়াব জানিয়েছে, নাজমুল ইসলাম যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করছেন ততক্ষণ পর্যন্ত তাঁরা সব ধরণের ক্রিকেট বয়কট করার সিদ্ধান্তে অনড় থাকবে। খবরে প্রকাশ এক প্রতিবেদন অনুযায়ী চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালি এক্সপ্রেসের খেলোয়াড়রা, যাঁদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) প্রথম ম্যাচে অংশ নেওয়ার কথা ছিল, তাঁরা মাঠেই আসেননি। ফলে ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। শুধু তাই নয় এর পাশাপাশি বৃহস্পতিবার ঢাকা ক্রিকেট লিগের চারটি প্রথম ডিভিশন ম্যাচও অনুষ্ঠিত হয়নি। কোয়াবের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি সাংবাদিক সম্মেলন করা হবে।

আরও পড়ুন: Virat Kohli: কিউয়ি ব্যাটারের ফর্মে শীর্ষস্থান হারাতে পারেন কোহলি
বিতর্কের সূত্রপাত মুস্তাফিজুরকে আইপিএল-এ খেলতে না দেবার পর যখন বাংলাদেশ জানায় তারা ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না এবং নাজমুল বলেন, ‘আমরা ওঁদের জন্য এত টাকা খরচ করি। তবুও বিভিন্ন জায়গায় গিয়ে পারফর্ম করতে ব্যর্থ হন। আজ পর্যন্ত একটাও বিশ্বমানের ট্রফি জিততে পেরেছি আমরা? যদি ক্রিকেটাররা বারবার ব্যর্থ হওয়ার পরে টাকা ফেরত দেওয়ার কথা বলতে পারতাম, তবেই ঠিক হতো।’ তাছাড়াও তামিম ইকবালকে ‘দালাল’ বলেও উল্লেখ করেন তিনি। তাঁর এই বক্তব্যকে ক্রিকেটাররা অপমানজনক হিসেবেই দেখছেন এবং যার প্রতিবাদে সরব হয়েছেন সব ক্রিকেটাররা (BPL)।


