Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ছন্দে নেই হার্দিক পান্ডিয়া। তাঁর দুর্বলতা নিয়ে এবার মুখ খুললেন ভারত প্রাক্তনী (Ravichandran Ashwin)।
হার্দিকের ভুল ধরিয়ে দিলেন অশ্বিন (Ravichandran Ashwin)
চলতি মরশুমে মুম্বই দলের সেই গৌরব যেন অনেকটাই ম্লান। ইতিহাসের পাতায় মুম্বই ইন্ডিয়ান্সের নাম জ্বলজ্বল করলেও এবারের আইপিএল-এ সময়টা একদমই ভাল যাচ্ছে না পাঁচবারের খেতাবজয়ী দলের। একদিকে দলের এরকম অবস্থা আর অন্যদিকে দলের চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে হার্দিক পান্ডিয়ার সাম্প্রতিক ফর্ম। যে হার্দিক পান্ডিয়া ব্যাট এবং বল দুইয়ের জন্যই পরিচিত ছিলেন এই মরশুমে তাঁর সেই দাপুটে ফর্মের প্রতিফলন দেখা যাচ্ছে না। ৭ ম্যাচে করেছেন ১২৮ রান আর হাতে রয়েছে মাত্র ৪টি উইকেট। এরকম অবস্থায় তাঁর খেলার বিশ্লেষণ করে নিজের মত জানালেন ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।
হার্দিক পান্ডিয়া পরিচিত নিজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য। কিন্তু এই মরশুমে ব্যাট এবং বল দুইই যেন তাঁর সঙ্গ দিচ্ছে না। ভারতের এই প্রাক্তন তারকা স্পিনারের মতে হার্দিকের বড় সমস্যা তাঁর ব্যাট। অশ্বিন বলেছেন, ‘আমি হার্দিক পান্ডিয়ার সঙ্গে খেলেছি, আর ওর একটি ব্যাট আমার কাছেও আছে। হার্দিক খুব ভারী ব্যাট ব্যবহার করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাত একটু ধীর হয়ে যায়। আমার মনে হয়, হার্দিক হার্ড লেন্থ বলের বিরুদ্ধে দেরিতে শট খেলছে, কারণ ও ভারী ব্যাট ব্যবহার করছে।’

অশ্বিন মনে করেন হার্দিকের উচিত নিজের ব্যাটের ওজন কমানোর। তিনি বলেন, ‘ওর ব্যাট চালানোর স্টাইল দারুণ, কিন্তু গত কয়েকটা ম্যাচে দেখছি, ব্যাট অনেক দেরিতে নামছে। শশাঙ্ক সিং-এর বিরুদ্ধেও হার্ড লেন্থ বলে ও দেরি করেছে, যা অবাক করার মত। আমি ভুলও হতে পারি, কিন্তু ওর এটা নিয়ে ভাবা উচিত।’ কারণ অশ্বিন মনে করেন ব্যাটের ওজন কমালে হার্দিক হার্ড লেংথ বল ভাল খেলতে পারবেন। সেক্ষত্রে টাইম করতেও পারবেন ভাল। হারানো ফর্মও ফিরে পাবেন এই জাতীয় দলের তারকা অলরাউন্ডার।
আরও পড়ুন: Mamdani Kohinoor: মামদানির কোহিনূর ফেরানোর দাবি: প্রতীকী নাকি গভীর রাজনৈতিক ইঙ্গিত?
তবে মুম্বই দলের সামগ্রিক পারফরম্যান্সই হতাশাজনক। একদিকে যেমন ফর্ম নেই হার্দিকের তেমনই ফর্মের বাইরে রয়েছেন সূর্যকুমার যাদব।অন্যদিকে বুমরার ফর্মও চিন্তা বাড়াচ্ছে। এমন অবস্থায় দলের সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার এবং ব্যাটার রোহিত শর্মা চোটের কারণে মাঠের বাইরে। কবে নামতে পারবেন হিটম্যান সেই নিয়েও কোনও নিশ্চিয়তা নেই। ফলে এই মুহূর্তে মুম্বইয়ের সামনে ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ (Ravichandran Ashwin)।
২ মে শনিবার চেন্নাইয়ের মুখোমুখি হবে মুম্বই। একদিকে যেমন চেন্নাই দলে নেই ধোনি তেমন মুম্বই দলে নেই রোহিত। এই নিয়ে ২০২৬ আইপিএল-এ দ্বিতীয়বার মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচে জয়লাভ করেছিল চেন্নাই। এই ম্যাচে মুম্বইয়ের সামনে আগের ম্যাচের প্রতিশোধ নেওয়ার সুযোগ। কিন্তু এখন দেখার আইপিএল-এর এল ক্লাসিকো-তে শেষ জয়ের হাসি হাসে কোন দল।


