Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA) অনলাইনে বেআইনিভাবে ওয়াকিটকি বিক্রির অভিযোগে ফ্লিপকার্ট এবং মেটা দুই সংস্থাকেই ১০ লক্ষ টাকা করে জরিমানা করেছে(Walkie Talkies)। নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, তাদের প্ল্যাটফর্মে বিক্রি হওয়া ওয়াকিটকিগুলির ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স ও নিয়ন্ত্রক তথ্য ক্রেতাদের জানানো হয়নি।
পণ্যের বিবরণে তথ্য দেওয়া হয়নি (Walkie Talkies)
CCPA জারি করা নির্দেশে জানিয়েছে, ফ্লিপকার্ট এবং মেটার ফেসবুক মার্কেটপ্লেসে এমন টেলিকম সরঞ্জাম তালিকাভুক্ত করা হয়েছিল, যেগুলি বিক্রি ও ব্যবহারের জন্য নির্দিষ্ট আইনি শর্ত মানা বাধ্যতামূলক। কিন্তু পণ্যের বিবরণে অপারেটিং ফ্রিকোয়েন্সি, ওয়্যারলেস অপারেটিং লাইসেন্সের প্রয়োজনীয়তা এবং বাধ্যতামূলক ইকুইপমেন্ট টাইপ অ্যাপ্রুভাল (ETA) সার্টিফিকেশন সংক্রান্ত কোনও তথ্য দেওয়া হয়নি।
ওয়াকিটকি ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত (Walkie Talkies)
ভারতে ওয়াকিটকি ব্যবহার ও দখল কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় ১৯৩৩ সালের ইন্ডিয়ান ওয়্যারলেস টেলিগ্রাফি অ্যাক্ট অনুযায়ী। এই আইন কার্যকর করে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের অধীন ওয়্যারলেস প্ল্যানিং অ্যান্ড কো-অর্ডিনেশন (WPC) উইং। বর্তমান নিয়ম অনুযায়ী, শুধুমাত্র পার্সোনাল মোবাইল রেডিও (PMR) ধরনের ওয়াকিটকিই লাইসেন্স ছাড়া ব্যবহার করা যায়। তবে সেগুলিকে অবশ্যই ৪৪৬.০ থেকে ৪৪৬.২ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মধ্যে কাজ করতে হবে এবং এগুলি সাধারণত স্বল্প ক্ষমতার, স্বল্প দূরত্বে ব্যবহারের জন্য তৈরি।
বিক্রেতাদের উপর দায় চাপায় ফ্লিপকার্ট (Walkie Talkies)
CCPA জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ নিয়মকানুন উল্লেখ না করায় গ্রাহকরা পণ্যের বৈধতা ও নিরাপত্তা সম্পর্কে জানার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। ফ্লিপকার্ট দাবি করেছিল, তারা কেবল একটি প্ল্যাটফর্ম এবং আইন মেনে চলার দায় তৃতীয় পক্ষের বিক্রেতাদের। তবে CCPA এই যুক্তি খারিজ করে জানায়, প্ল্যাটফর্মগুলিরও দায়িত্ব রয়েছে যেন নিয়ন্ত্রিত পণ্য আইনগত তথ্য ছাড়া বিক্রি না হয়।
আরও পড়ুন: Defence Sector: বিদেশি সংস্থা টানতে নয়া উদ্যোগ ভারতের: দেশের প্রতিরক্ষা খাতে বড়সড় শিথিলতা সরকারের
মেটার ক্ষেত্রেও একই অবস্থান (Walkie Talkies)
মেটার ক্ষেত্রেও একই রকম অবস্থান নিয়েছে CCPA। সংস্থাটি জানিয়েছিল, নোটিস পাওয়ার পর কিছু পণ্য সরানো হয়েছে এবং স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থা রয়েছে। কিন্তু নিয়ন্ত্রকের মতে, এ ধরনের পদক্ষেপ প্রতিক্রিয়াশীল ও অপর্যাপ্ত। এত বড় প্ল্যাটফর্মের উচিত আগাম ব্যবস্থা নিয়ে বেআইনি তালিকা ঠেকানো।



