Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: প্রজাতন্ত্র দিবসের (২৬ জানুয়ারি) কয়েক দিন আগে দেশজুড়ে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে গোয়েন্দা সংস্থাগুলি(Republic Day)। শনিবার সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, খালিস্তানি সংগঠন ও বাংলাদেশভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলি রাজধানী দিল্লি-সহ দেশের একাধিক শহরে হামলার চেষ্টা করতে পারে বলে গোয়েন্দা তথ্য মিলেছে। এই সতর্কতার পর দিল্লি এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
বিপদ পাঞ্জাবভিত্তিক গ্যাংস্টাররা (Republic Day)
গোয়েন্দা সূত্রের দাবি, পাঞ্জাবভিত্তিক গ্যাংস্টারদের এখন বিদেশে বসে থাকা খালিস্তানি ও অন্যান্য চরমপন্থী হ্যান্ডলাররা ‘ফুট সোলজার’ হিসেবে ব্যবহার করছে। স্থানীয় অপরাধী চক্রকে কাজে লাগিয়ে তারা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষেত্রে গুরুতর হুমকি তৈরি করছে। এই গ্যাংস্টাররা ধীরে ধীরে খালিস্তানি সন্ত্রাসবাদী নেটওয়ার্কের সঙ্গে কার্যকরী যোগাযোগ স্থাপন করছে বলে গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
নাশকতার ছক বিদেশে (Republic Day)
ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) জানিয়েছে, হরিয়ানা, দিল্লি-এনসিআর, উত্তরপ্রদেশ ও রাজস্থানে এই ধরনের গ্যাংস্টারদের সক্রিয় উপস্থিতি রয়েছে। বিদেশে অবস্থানরত চরমপন্থী নেতারা তাদের ব্যবহার করে নাশকতার ছক কষছে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তা জোরদার (Republic Day)
এই পরিস্থিতিতে প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। দিল্লির উত্তর জেলা পুলিশ একাধিক জনবহুল ও সংবেদনশীল এলাকায় মক ড্রিল বা মহড়া চালিয়েছে। জানুয়ারি ২০২৬-এর শুরুতেই রেড ফোর্ট, আইএসবিটি কাশ্মীর গেট, চাঁদনি চক, খারি বাওলি, সদর বাজার এবং বেশ কয়েকটি মেট্রো স্টেশনে মোট চারটি মহড়া অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল সন্ত্রাস মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি যাচাই এবং সাধারণ মানুষকে সতর্ক করা।
আরও পড়ুন: Venezuela: নোবেল পেলেন ট্রাম্প, কিন্তু সম্মান রইল মাচাদোরই: হোয়াইট হাউসের সেই ‘তিতা-মিষ্টি’ দিন
কর্তব্যপথে প্রায় ৩০টি ট্যাবলো (Republic Day)
২৬ জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কর্তব্যপথে প্রায় ৩০টি ট্যাবলো প্রদর্শিত হবে, যেখানে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য ও উন্নয়নমূলক সাফল্য তুলে ধরা হবে। কঠোর নিরাপত্তার মধ্যেই উদযাপনের প্রস্তুতি চলছে।



