Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি সিরিজে টসে হেরে প্রথমে ব্যাট করতে নাম গম্ভীর বাহিনী (Ind vs NZ)।
টি২০ সিরিজে ভারতের ঘুরে দাঁড়ানোর লড়াই (Ind vs NZ)
বুধবার নাগপুরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ভারতের। বিশ্বকাপের আগে শেষ মহড়ায় মুখোমুখি দুই দল। ওয়ানডে সিরিজ হারার পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লড়াই গম্ভীর বাহিনীর। প্রত্যাশা মতোই এই ম্যাচে প্রথম একাদশে জায়গা পেয়েছেন ঈশান কিষাণ। কিন্তু কামব্যাক ম্যাচে ব্যর্থ হলেন তিনি (Ind vs NZ)।
ভারতের হয়ে ওপেন করতে নামেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। অভিষেক শর্মা নিজের বিধ্বংসী মেজাজে ধরা দিলেও ব্যর্থ হলেন সঞ্জু স্যামসন। মাত্র ১০ রান করে ড্রেসিং রুমে ফিরতে হয় তাঁকে। এর আগে যতবার সুযোগ পেয়েছেন ভাল পারফর্ম করেছেন তিনি আর সেই কারণে তাঁর থেকে একটা ভাল স্টার্টের আশা করেছিলেন সমর্থকরা কিন্তু তিনি সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেন আজ। ২০২৩ সালের পর আবার ভারতীয় দলে ফিরে পর পর চার মেরে শুরু করেছিলেন ঈশান কিশন। কিন্তু বড় রান করতে পারলেন না। পাঁচ বলে ৮ রান করে ফিরতে হলো তাঁকে।

আরও পড়ুন: Republic Day: কর্তব্যপথে মহিলা সশক্তিকরণ: কুচকাওয়াজে CRPF দলের নেতৃত্বে জম্মু কাশ্মীরের সিমরন বালা
দুই উইকেট হারালেও অভিষেক শর্মা নিজের খেলা বদলায়নি। হাত খুলে খেলার জন্য পরিচিত এই তরুণ তারকা। আজও রেয়াত করলেন না কোনও বোলারকে। একের পর এক বলকে পাঠালেন বাউন্ডারি লাইনে। পাওয়ার প্লে-র মধ্যেই চারটি ছয় আসে এই তরুণ তুর্কির ব্যাট থেকে। মাত্র ২২ বলে অর্ধশতরান করেন অভিষেক। তবে সেঞ্চুরি হাতছাড়া হলো অভিষেকের। ৮৪ রানে ফিরতে হলো সাজঘরে। তাঁর ইনিংসে রয়েছে ৮টি ছয় ও ৫টি চার (Ind vs NZ)।
অভিষেকের সাথে জুটি বেঁধে স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদবও নিজের গিয়ার বদলে ফেলেন সময় বুঝে। হাত খুলে খেলা শুরু করেন দলের অধিনায়ক। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁর রানে ফেরা দলের কাছে ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ২২ বলে ৩২ রানের ইনিংস খেলে আউট হলেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ৪টি চার ও ১টি ছয়।
হার্দিক পান্ডিয়া ভাল শুরু করলেও তাঁকে ফিরতে হয় ১৬ বলে ২৫ রান করে। তবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন রিঙ্কু সিং। প্রত্যাবর্তনে রিঙ্কু বুঝিয়ে দিলেন ফর্মে রয়েছেন তিনি। শেষ ওভারে ২১ রান নিলেন রিঙ্কু। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে ২৩৮ রান করল ভারত। ২০ বলে ৪৪ রানে অপরাজিত রিঙ্কু।


