Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের ছোটদের বিরুদ্ধেও উঠল ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ (Pakistan)।
পাকিস্তানের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ (Pakistan)
বারবার পাকিস্তানের উপর উঠেছে গড়াপেটার অভিযোগ। এবার অনূর্ধ্ব ১৯-এর বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে উঠল ম্যাচ গড়াপেটার অভিযোগ। পাকিস্তান মাঠে নামলে যে বিষয়টা বারবার সামনে এসেছে সেটা হলো বিতর্ক। ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত, শিশুসুলভ ভুলের সঙ্গে নাম জড়িয়ে যায় পাকিস্তান দলের। এর কারণে বহুবার শাস্তির মুখে পড়তে হয়েছে পাকিস্তানের বহু প্লেয়ারকে (Pakistan)।
ছোটদের বিশ্বকাপের আসর বসেছে জিম্বাবোয়েতে। জিম্বাবোয়ের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে এই অভিযোগ উঠেছে। অভিযোগ এই যে জিম্বাবোয়েকে সুপার সিক্সে তুলতে পাকিস্তান রান তোলার গতিতে জোর দেয়নি। তারা ব্যাট করে ধীর গতিতে। পাকিস্তান ম্যাচ জিতলেও এই অভিযোগে বিদ্ধ হতে হয়েছে পাক দলকে। স্কটল্যান্ডকে ছিটকে দিতেই পাকিস্তানের জুনিয়র টিম রানের গতি বাড়ায়নি বলেই অভিযোগ উঠেছে (Pakistan)।

হারারেতে বৃহস্পতিবার ম্যাচ ছিল। জয়ের জন্য ২৬.২ ওভারে ১২৯ রান করে আট উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান দল। এক সময় ১৪ ওভারে পাকিস্তানের রান ছিল ৮৪ কিন্তু সেখান থেকে ঢিমেতালে রান তুলতে থাকে পাকিস্তান আর সেই কারণেই অভিযোগ ওঠে। প্রসঙ্গত নেট রান রেট অনুযায়ী পাকিস্তান ২৫.২ ওভারে রান তুলে ফেলত তাহলে স্কটল্যান্ড পৌঁছে যেত সুপার সিক্সে। সেক্ষেত্রে ছিটকে যেত জিম্বাবোয়ে। এখন থেকে দাঁড়িয়ে খুব স্বাভাবিক ভাবেই অভিযোগের আঙ্গুল ওঠে পাকিস্তানের দিকে। তারা ইচ্ছে করেই স্কটল্যান্ডকে ছিটকে দিতেই এই রণনীতি অবলম্বন করেছে। কারণ ১৬ থেকে ২৫ ওভারে পাকিস্তান তোলে মাত্র ২৭ রান। ডট বল খেলে ৫০টি। টানা ৮৯ বলে কোনও বাউন্ডারি মারেনি পাক ক্রিকেটাররা।
আরও পড়ুন: USA: অবৈধ অভিবাসন ঠেকাতে কি শৈশবকেই টোপ বানাচ্ছে আমেরিকা!
যদি এই অভিযোগ সত্যি প্রমাণিত হয় তবে কড়া শাস্তির মুখে পড়তে হবে পাক ক্রিকেটারদের। তবে জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন, ‘পাকিস্তান নিয়মের মধ্যে থেকেই যা করার করেছে। এখানে অন্যায়ের তো কিছু নেই। রান রেটে পাকিস্তান এগিয়ে ছিল। সুপার সিক্স কনফার্ম হয়ে যাওয়ায় ওভাবে খেলতেই পারে। পাকিস্তানের তো তাড়াহুড়োর দরকার ছিল না। আর সেটা ওরা করেওনি।’ তবে আইসিসি-র দুর্নীতিদমন শাখার তরফে অভিযোগ খতিয়ে দেখা হবে (Pakistan)।


