Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গত বছরের বাজেট ঘোষণার পরে থেকে ডিফেন্স সেক্টরভিত্তিক মিউচুয়াল ফান্ডগুলির উল্লেখযোগ্য উত্থান লক্ষ্য করা গিয়েছে (Defence Mutual Funds)।
ডিফেন্স মিউচুয়াল ফান্ডে বিপুল বৃদ্ধি (Defence Mutual Funds)
গত বছরের বাজেট ঘোষণার পর থেকেই ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে ডিফেন্স সেক্টরভিত্তিক মিউচুয়াল ফান্ডগুলির। সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া গিয়েছে বিভিন্ন ডিফেন্স ফান্ডে। ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচিতে সরকারের জোর, ডিফেন্সের আধুনিকীকরণে খরচ বৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক টানাপড়েনের জেরে এই ক্ষেত্রের শেয়ার এবং ফান্ডে আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের মধ্যে (Defence Mutual Funds)।
এই বিষয়ে বিশেষজ্ঞদের একাংশের মতে, ‘ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ে স্বনির্ভরতার উপর সরকারের ফোকাস, পরিকাঠামো আধুনিকীকরণ এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভূ-রাজনৈতিক পরিস্থিতি এই সেক্টরকে শক্তিশালী করেছে।’ এর পাশাপাশি ডিফেন্স সেক্টরগুলিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে রপ্তানির সুযোগ বৃদ্ধি।

অন্য এক ব্রোকারেজ সংস্থার বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক মাসে কিছুটা সংশোধন হলেও ডিফেন্স সেক্টরের উপর লগ্নিকারীদের আস্থা বেড়েছে। তবে এর পাশাপাশি সতর্ক করে জানিয়েছেন, এই সেগমেন্ট ভূ-রাজনৈতিক ঘটনা, নীতি পরিবর্তন এবং প্রতিরক্ষা চুক্তির উপর খুবই সংবেদনশীল এবং এর প্রভাবও পড়তে পারে এই ক্ষেত্রে। এইচডিএফসি ডিফেন্স ফান্ড (HDFC Defence Fund)। বাজেটের পর থেকে এই ফান্ডে রিটার্ন মিলেছে প্রায় ১২.৯৭ শতাংশ। এর পাশাপাশি বেশ কিছু ডিফেন্স সংস্থা ২০.৫৮ শতাংশ এবং ২০.২২ শতাংশ রিটার্ন দিয়েছে।
আরও পড়ুন: BCCI: ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া, প্রয়াত প্রাক্তন BCCI প্রেসিডেন্ট IS বিন্দ্রা
বিশেষজ্ঞরা বলছেন, ডিফেন্স ফান্ডে বিনিয়োগের আগে পোর্টফোলিও রিভিউ ও রিব্যালান্স করা অত্যন্ত জরুরি যে কোনওরকম বিনোয়োগ করার আগে। সেক্টরাল ফান্ডে ঢোকা ও বেরোনো কৌশলগত সিদ্ধান্তের বিষয়। কারণ ডিফেন্স প্রকল্পে সময় লাগে এবং সরকারি নীতিতে বদল এলে সংস্থার শেয়ার পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। তাই বাজেট ঘোষণার পর প্রকৃত বরাদ্দ ও নীতির দিকেই নজর রাখার পরামর্শ দিচ্ছেন বাজার বিশ্লেষকরা (Defence Mutual Funds)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


