Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি বিগ ব্যাশ লিগে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন বাবর আজম আর তার মধ্যেই তাঁকে স্কোয়াডে ডাক পাকিস্তানের (Babar Azam)।
বাবরের সুযোগ পাওয়া নিয়ে কী বললেন পাক কোচ? (Babar Azam)
বাংলাদেশের ইস্যুতে তাদের পাশে দাঁড়িয়ে পাকিস্তান এখনও টালবাহানা চালাচ্ছে। তারা এখনও নিশ্চিত করে বিশ্বকাপ খেলার ব্যাপারে কিছু বলছে না কিন্তু এর মধ্যে আবার ১৫ জনের স্কোয়াডও ঘোষণা করে দেওয়া হয়েছে পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। আর সেই দল নির্বাচন নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। দলে জায়গা হয়নি মহম্মদ রিজওয়ান, হ্যারিস রউফদের। কিন্তু অদ্ভুত ভাবে দলে জায়গা পেয়েছেন ফর্মে না বাবর। বিগ ব্যাশ লিগে তাঁর টেস্টসুলভ ব্যাটিংয়ের জন্য পড়তে হয়েছে সমালোচনার মুখেও। সবচেয়ে ধীর গতিতে রান করা ক্রিকেটারদের তালিকায় জায়গা করে লজ্জার নজির গড়েছেন। এর পরেও কী ভাবে বিশ্বকাপের দলে জায়গা পেলেন? এই নিয়ে মুখ খুললেন পাকিস্তানের কোচ মাইক হেসন (Babar Azam)।
পাকিস্তানের কোচ মাইক হেসেন জানিয়েছেন মূলত মিডিল অর্ডারে অ্যাঙ্করম্যান হিসেবে দায়িত্ব পালনের কারণেই নেওয়া হয়েছে বাবরকে। ওপেনে ঝোড়ো ব্যাটিং ও পোয়ারপ্লেতে বড় রান করার বিষয়ে তাঁর উপর ভরসা রাখতে পারছে না পাকিস্তান দল। কোচ সেটা স্পষ্ট ভাবে জানালেন। মিডিল অর্ডারে স্ট্রাইক রোটেট করার কথা মাথায় রেখেই তাঁকে যে দলে নেওয়া হয়েছে সেটাও স্পষ্ট।

আরও পড়ুন: Mallick Bazar: আনন্দপুরে আগুনের হাহাকার, তার মাঝেই মল্লিকবাজারে অগ্নিকাণ্ড
এই বিষয়ে পাকিস্তানের হেড কোচ বলেন, ‘ওপেনে নামানো হবে না বাবরকে। কারণ পাওয়ারপ্লেতে বড় শট খেলার দক্ষতা থাকা দরকার। বরং মিডল ওভার্সে কার্যকরী হতে পারেন বাবর। কম রানের টার্গেট তাড়া করতে হলে ওঁর উপর ভরসা রাখা যায়। বড় টার্গেট হলে স্ট্রাইক রোটেট করতে হবে ওঁকে। তবে অস্ট্রেলিয়ার পরিবেশ ও পিচ আলাদা। আমরা বিশ্বকাপ খেলব শ্রীলঙ্কায়। এই বিষয়গুলো মাথায় রেখেই বাবরকে জায়গা দেওয়া হয়েছে দলে।’
রিজওয়ানকে বাদ দেওয়ার কারণও জানিয়েছেন পাক কোচ। বিশ্বকাপের জন্য মূলত পাঁচ বা ছয়ে নামা একজন উইকেটকিপার-ব্যাটারের খোঁজে ছিল পাকিস্তান। কিন্তু রিজওয়ান খেলেন টপ অর্ডারে। তাই তাঁর দলে জায়গা হয়নি বলেই জানিয়েছেন কোচ (Babar Azam)।


