Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ক্লাব হোক কিংবা জাতীয় দল, গত মরশুমে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছিলেন হ্যারি কেন (Ballon d’Or 2026)। গোলের পর গোল করে দলকে সাফল্য এনে দেওয়ার পুরস্কার পেলেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার। ২০২৬ সালের ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন। দীর্ঘ ২৫ বছর পর কোনও ইংরেজ ফুটবলারের হাতে উঠল ফুটবলের অন্যতম সেরা ব্যক্তিগত সম্মান। অন্যদিকে, বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেও দ্বিতীয় স্থানে সন্তুষ্ট থাকতে হল ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপেকে।
দুরন্ত কেন (Ballon d’Or 2026)
বায়ার্ন মিউনিখের হয়ে গত মরসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন হ্যারি কেন। বুন্দেশলিগা-সহ জোড়া ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। জাতীয় দলের হয়েও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। তাঁর নেতৃত্বে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছয় ইংল্যান্ড। শেষ পর্যন্ত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জিতে ব্রোঞ্জ পদক নিয়ে প্রতিযোগিতা শেষ করেন জুড বেলিংহ্যামরা। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর এটাই বিশ্বমঞ্চে ইংল্যান্ডের অন্যতম সেরা সাফল্য।
৬৫ ম্যাচে ৭৩ গোল (Ballon d’Or 2026)
পরিসংখ্যানই বলে দিচ্ছে, কেনের মরশুম কতটা অসাধারণ কেটেছে। গত মরশুমে ৬৫টি ম্যাচে তাঁর পা থেকে এসেছে ৭৩টি গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে আটটি গোল করিয়েছেন তিনি। ক্লাব ও জাতীয় দলের হয়ে এই ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে ব্যালন ডি’অরের দৌড়ে বাকিদের থেকে এগিয়ে রেখেছে। প্রথমবারের জন্য এই সম্মান জিতে নিজের কেরিয়ারে নতুন মাইলফলক তৈরি করলেন ইংল্যান্ডের তারকা।
গার্ড মুলার পুরস্কারও (Ballon d’Or 2026)
সোমবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুধু ব্যালন ডি’অর নয়, গার্ড মুলার পুরস্কারও জিতেছেন হ্যারি কেন। সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি হিসেবে দেওয়া হয় এই পুরস্কার। জোড়া সম্মান পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত ইংরেজ তারকা। পুরস্কার গ্রহণের পর কেন বলেন, “এই পুরস্কার পাওয়ার দৌড়ে আমি ছাড়াও আরও অনেকে ছিলেন, যাঁরা প্রত্যেকেই দুর্দান্ত পারফর্ম করেছেন। তাঁদের মধ্যে থেকে আমাকে বেছে নেওয়া এবং আমাকে ভোট দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই।”
কে কোন স্থানে? (Ballon d’Or 2026)
ব্যালন ডি’অরের ভোটের পূর্ণাঙ্গ হিসাব এখনও প্রকাশ্যে আসেনি। তবে সূত্রের খবর, খুব সামান্য ব্যবধানে এমবাপেকে পিছনে ফেলে দিয়েছেন কেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ফরাসি অধিনায়ক। তৃতীয় থেকে পঞ্চম স্থানে যথাক্রমে লামিনে ইয়ামাল, রড্রি ও লিওনেল মেসি। গতবারের ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে রয়েছেন সপ্তম স্থানে। বিশ্বকাপে নজর কাড়া নরওয়ের তারকা আর্লিং হালান্ড শেষ করেছেন অষ্টম স্থানে।
আরও পড়ুন: IPL Auction: আইপিএল নিলামের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল, কবে, কোথায় হবে?
ইংরেজ ফুটবলে নতুন ইতিহাস (Ballon d’Or 2026)
হ্যারি কেনের এই জয় ইংরেজ ফুটবলের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ২৫ বছর পর কোনও ইংরেজ ফুটবলার ব্যালন ডি’অর জেতায় নতুন করে ইতিহাস তৈরি হল (Ballon d’Or 2026)। ব্যক্তিগত গোলের রেকর্ড, ক্লাবের হয়ে ট্রফি জয় এবং আন্তর্জাতিক মঞ্চে নেতৃত্ব—সব মিলিয়ে গত মরশুমে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছেন কেন। এবার বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতিও উঠল তাঁর হাতে।



