Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তার দাবি পাকিস্তানই বাংলাদেশকে ভুল পথে চালিত করেছে বিশ্বকাপ ইস্যুতে (Rajeev Shukla)।
আর কী বললেন ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তা? (Rajeev Shukla)
ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হয়ে গেলেও নাটক এখনও চলছে। বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানও চেষ্টা করছে আইসিসি-র উপর চাপ বাড়াতে আর তাই বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণার পরেও তারা বিশ্বকাপ নিয়ে স্পষ্ট করে কিছু বলছে না (Rajeev Shukla)।
বাংলাদেশের ম্যাচ সরানোর দাবিকে অযৌক্তিক মনে করেছে আইসিসি এবং তাদের দাবি নাকজ করে দিয়েছে। আর নিজেদের জেদ বজায় রাখতে গিয়ে বিশ্বকাপ থেকেই বাদ পড়তে হয়েছে বাংলাদেশকে। আর তারপর থেকেই এই ইস্যুতে নতুন করে নাটক শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের দাবি বাংলাদেশের সাথে অবিচার করেছেও আইসিসি এবং তারা অপেক্ষা করছে সরকারের নির্দেশের। তারপরেই পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়ে জানাবে। এর মাঝে রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী বিশ্বকাপ খেললেও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান। এই আবহে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। তিনি স্পষ্ট করে জানিয়েছেন ভারত চেয়েছিল বাংলাদেশ খেলুক কিন্তু ওদের ভুল পথে চালনা করেছে পাকিস্তান।

ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানান ভারতে বিশ্বকাপ খেলতে এলে বাংলাদেশকে সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছিল ভারত। তারপরেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার পিছনে পাকিস্তানের প্রভাব রয়েছে বলেই মনে করছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম বাংলাদেশ খেলুক। আমরা ওদের আশ্বাস দিয়েছিলাম যে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। কোনও সমস্যা হবে না। তার পরেও ওরা দল পাঠায়নি। শুধুমাত্র শ্রীলঙ্কায় খেলার বিষয়েই জোর দিয়েছিল বাংলাদেশ সরকার। শেষ মুহূর্তে ভেন্যু বদল সম্ভব নয়। তাই বাদ পড়তে হয়েছে।’
আরও পড়ুন: IPO: বাজেটের আগে চলবে একাধিক সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন
এর সাথে তিনি এও মনে করিয়ে দেন পাকিস্তান কী অত্যাচার করেছে বাংলাদেশের মানুষদের উপর। এই ইস্যুতে কোনও কারণ ছাড়াই পাকিস্তান জড়াচ্ছে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘পাকিস্তান ওদের মিথ্যা আশা দেখাচ্ছিল। নিজেরা জড়িত নেই তবুও অকারণে বাংলাদেশকে উস্কানি দিচ্ছে পাকিস্তান। গোটা বিশ্ব জানে যখন দেশ ভাগ হয়েছিল, তখন বাংলাদেশিদের উপর কী ভাবে অত্যাচার করেছিল পাকিস্তান। এখন ওঁদের শুভাকাঙ্খী সেজে পাশে দাঁড়ানোর নাটক করছে। এটা একেবারেই ভুল।’ তাঁর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই আবার চর্চা শুরু হয়ে গিয়েছে, এখন দেখার এই জল কতদূর গড়ায় (Rajeev Shukla)।


