Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬-জ্যোতিষ (Astro Forecast) মতে দিনটি বেশ তাৎপর্যপূর্ণ। চাঁদ আজ মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করছে এবং সূর্য অবস্থান করছে মকর রাশিতে। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী চলছে ১৪৩২ সাল। পঞ্জিকা বলছে, সন্ধে ৭টা ৫ মিনিট পর্যন্ত মাঘ মাসের শুক্লা নবমী তিথি থাকবে, এরপর শুরু হবে শুক্লা দশমী। আজ শুভ যোগ ও শুক্লা যোগের সংযোগ রয়েছে। ভরণী ও কৃত্তিকা-এই দুই নক্ষত্রের প্রভাবও আজকের দিনে কাজ করবে। মঙ্গলবার হওয়ায় বজরংবলীর কৃপায় কিছু রাশির জাতকদের জন্য দিনটি বিশেষ শুভ হতে চলেছে, আবার কারও জীবনে আসতে পারে কিছু চ্যালেঞ্জ। আজ সূর্যোদয় সকাল ৬টা ১৭ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ২১ মিনিটে।
এবার জেনে নেওয়া যাক, আজ বারো রাশির ভাগ্যে কী লেখা রয়েছে-
মেষ রাশি (Astro Forecast)
আজ আর্থিক বিষয়ে সতর্ক (Astro Forecast) থাকা প্রয়োজন। কোনও বন্ধু অর্থ সাহায্য চাইতে পারেন। দাম্পত্য জীবনে সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দিন। কর্মক্ষেত্রে নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক।
বৃষ রাশি (Astro Forecast)
সম্মান ও খ্যাতি বাড়বে, তবে মানসিক (Astro Forecast) ভারসাম্য বজায় রাখা জরুরি। অযথা দুশ্চিন্তা মাথায় আসতে পারে। সরকারি বা প্রশাসনিক কাজে যুক্তদের জন্য নতুন সুযোগ অপেক্ষা করছে।

মিথুন রাশি
ভ্রমণের কারণে খরচ (Astro Forecast) বাড়তে পারে, ফলে আর্থিক চাপ অনুভূত হতে পারে। কাজের ক্ষেত্রে মনোযোগ কম থাকতে পারে। তবে দূরপাল্লার ব্যবসা বা যোগাযোগে ভালো ফল মিলবে।
কর্কট রাশি (Astro Forecast)
পরিশ্রম করলেও (Astro Forecast) প্রত্যাশিত ফল নাও পেতে পারেন। ভুল সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। নিজের কাজের সমালোচনা করে এগোনো দরকার। দাম্পত্য সম্পর্কে মধুরতা থাকবে।
সিংহ রাশি (Astro Forecast)
আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু কথাবার্তায় (Astro Forecast) সংযম রাখুন। অতিরিক্ত খরচ সঞ্চয়ে টান ধরাতে পারে। পরিবার ও সঙ্গীর সঙ্গে সুখের সময় কাটবে।

কন্যা রাশি
স্বাস্থ্যজনিত সমস্যা, বিশেষ করে পেটের দিকে নজর দিন। শিল্পী ও সৃজনশীল মানুষেরা আজ নিজেকে প্রকাশের সুযোগ পাবেন। ছোট ভ্রমণে মানসিক স্বস্তি মিলবে।
তুলা রাশি
আজ নিজের শরীর ও মনের যত্ন নেওয়া জরুরি। পুরোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশি
বুদ্ধি ও বিচক্ষণতায় জটিল সমস্যা সমাধান করতে পারবেন। কাছের কেউ সাহায্য চাইতে পারে-মানবিক হন। চাকরিতে সামান্য অশান্তি হতে পারে।
ধনু রাশি
পরিশ্রমের ফল পাবেন। তবে বন্ধুজনিত ঝামেলা হতে পারে। অযথা ধার দেওয়া এড়িয়ে চলুন। ইচ্ছাপূরণ হলেও খরচ বাড়বে।

মকর রাশি
কেরিয়ারে বড় পরিবর্তনের ইঙ্গিত। সিদ্ধান্ত নিতে দেরি করবেন না। বৈদ্যুতিক বা দাহ্য জিনিসে সাবধানতা প্রয়োজন। দাম্পত্যে মতভেদ হতে পারে।
আরও পড়ুন: Recurring Dreams Meaning: স্বপ্নে ঘুরে ফিরে আসছে একই মানুষ, কিসের ইঙ্গিত জানেন?
কুম্ভ রাশি
সব কাজে সতর্ক পদক্ষেপ জরুরি। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জমি-বাড়ি সংক্রান্ত বিষয়ে সজাগ থাকুন।
মীন রাশি
কিছু অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। নতুন কাজের চুক্তি ও হঠাৎ অর্থলাভের সম্ভাবনা রয়েছে।


