Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারতে হয়েছে নিউ জিল্যান্ডকে আর তার ফলেই বিশ্বকাপের দলে বদল এনেছে নিউ জিল্যান্ড (New Zealand)।
বদল কিউয়ি দলে (New Zealand)
ভারতের কাছে পাঁচ ম্যাচের সিরিজ হারতে হয়েছে নিউ জিল্যান্ডকে। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের দখলে করে নিয়েছে টিম ইন্ডিয়া। আর এই হারের পরেই দুই ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে নিউ জিল্যান্ড। শেষ দুই ম্যাচের আগেই বাদ পড়লেন ক্রিশ্চিয়ান ক্লার্ক ও ওপেনার টিম রবিনসন। এই সিরিজেই অভিষেকে হয় ক্লার্কের আর একটি ম্যাচ খেলেই তাঁর এই সিরিজে ইতি (New Zealand)।
নাগপুরে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলেছিলেন এই দুই জন। ক্লার্ক ৪ ওভার বল করে ৪০ রান দিয়েছেন, নিয়েছেন মাত্র ১টি উইকেট। অন্যদিকে রবিনসন ১৫ বলে করেছেন ২১ রান। দ্বিতীয় ম্যাচে তাঁদের পরিবর্তে একাদশে জায়গা পান ম্যাট হেনরি ও টিম সেইফার্টকে। নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভারতের বিরুদ্ধে টি–২০ সিরিজের দল থেকে ক্রিশ্চিয়ান ক্লার্ক ও টিম রবিনসনকে ছেড়ে দেওয়া হয়েছে। বদলে জিমি নিশাম, লকি ফার্গুসন ও টিম সেইফার্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন। দলের সঙ্গে যোগ দিয়েছেন ফিন অ্যালেনও।’
আরও পড়ুন: FTA Equation: ভারত–ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর: বাণিজ্য ও কূটনৈতিক ক্ষেত্রে নয়া সমীকরণ
বিগ ব্যাশ লিগে খেলার কারণে ভারতের বিরুদ্ধে অ্যালেন প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি। তিনি পারথ স্কর্চার্সের হয়ে করেছেন ৪৬৬ রান, যা টুর্নামেন্টে সর্বোচ্চ। দলকে খেতাব জিতিয়ে ভারতে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। চতুর্থ ম্যাচে ভারতের বিরুদ্ধে নিউ জিল্যান্ডের প্রথম একাদশে দেখা যাবে তাঁকে।
ভারত ও নিউ জিল্যান্ড দুই দলই এই সিরিজের পরেই নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে। সেই কারণেই ক্রিকেটাররা এখনও যারা বিশ্বকাপের দলে যোগ দেননি তাঁরা আস্তে আস্তে যোগ দিচ্ছেন দলে। অ্যালেন ও সেইফার্ট না থাকায় দলে জায়গা পেয়েছিলেন রবিনসন। হেনরির জায়গায় দলে জায়গা পেয়েছিলেন ক্লার্ক। তবে বিশ্বকাপের মূল দলে নেই তাঁরা। সেই কারণেই দল থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে (New Zealand)।


