Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্যাঙ্ক নিফটিতেও ব্যাপক বৃদ্ধি দেখা গিয়েছে এই দিন। এই সূচক থেমেছে ৭৩২ পয়েন্ট বেড়ে (Sensex and Nifty)।
ঘুরে দাঁড়াল দুই বেঞ্চমার্ক ইনডেক্স (Sensex and Nifty)
মঙ্গলবার দিনভর ধীর গতি দেখা গিয়েছে ভারতের শেয়ার মার্কেটে। তবে মঙ্গলবারের ভারত ও EU এর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ার পরেই ঘুরে দাঁড়ায় সূচক (Sensex and Nifty)।
২৭ জানুয়ারি, মঙ্গলবার উঠেছে নিফটি৫০। ১২৬.৭৫ পয়েন্ট উঠে এই সূচক এ দিন শেষ করেছে ২৫১৭৫.৪০ পয়েন্টে। Sensex ৩১৯.৭৮ পয়েন্ট উঠে দাঁড়িয়েছে ৮১৮৫৭.৪৮ পয়েন্টে। ব্যাঙ্ক নিফটি-ও দাপট দেখিয়েছে, দিনভর পজিটিভ থেকেছে এই সূচক। এ দিন ৭৩২.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৯২০৫.৪৫ পয়েন্টে। উত্থান দেখা গিয়েছে মিড ক্যাপ ও স্মল ক্যাপ ইনডেক্সেও।
Top Gainers
এ দিন ব্যাপক রিটার্ন দিয়েছে আদানি পোর্টস, টাটা স্টিল, টেক মাহিন্দ্রা, অ্যাক্সিস ব্যাঙ্ক, NTPC
Top Losers
তবে ধাক্কা খেয়েছে মারুতি সুজুকি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এটার্নাল, কোটাক মাহিন্দ্রা, এশিয়ান পেইন্টস।
আরও পড়ুন: Arijit Singh: কেন প্লেব্যাক জগৎ থেকে বিদায়, মুখ খুললেন খোদ গায়ক
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ব্রোকারেজ সংস্থার বিশেষজ্ঞরা জানিয়েছেন এ দিন ডোমেস্টিক মার্কেটে লাটিলটি দেখা গিয়েছে। তবে India-EU বাণিজ্য চুক্তির আবহে পজিটিভে শেষ করেছে মার্কেট। বিশেষজ্ঞদের একাংশ জানিয়েছেন বাণিজ্য চুক্তির কারণে ভারতের অটো সেক্টর এবং পানীয়ের বাজার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই আশঙ্কা থেকেই এই দুই সেক্টরে পতন দেখা গিয়েছে। কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে রয়েছে লগ্নিকারীরা আর সেই কারণেই তাঁরা খুব সাবধানী পদক্ষেপ নিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে কর্পোরেট আর্নিং এবং US Fed এর সুদের হার নির্ধারণের প্রভাবও পড়তে পারে স্টক মার্কেটে (Sensex and Nifty)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


