Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিগ ব্যাশ লিগে জঘন্য খেলার পরেও বাবরের আস্থা রাখছেন সলমন আলি আঘা (Salman Ali Agha)।
বাবরই পাক দলের তুরুপের তাস? (Salman Ali Agha)
পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের নাটকের মাঝে আলোচনায় বাবর আজম। বিগ ব্যাশ লিগে বাবরের খারাপ ব্যাটিংয়ের কারণে তাঁর দিকে ধেয়ে এসেছে সমালোচনা ও কটাক্ষ। সেই বাবরকেই পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরিয়ে এনেছে পাকিস্তান। এবার সেই বাবরকে নিয়ে মুখ খুললেন পাকিস্তান দলের অধিনায়ক সলমন আলি আঘা। তিনি মনে করেন বাবরই হতে পারেন তুরুপের তাস (Salman Ali Agha)।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে সাংবাদিক বৈঠকে সলমনের অনুরোধ, বাবরকে এক থাকতে দেওয়া হোক। তিনি বলেন, ‘আমার একটাই ইচ্ছে। এক দিন এমন সাংবাদিক বৈঠকে বসব যেখানে বাবরকে নিয়ে কোনও প্রশ্ন হবে না। দলে তো আরও ১৪ জন আছে। ওদের নিয়ে কথা বলুন। বাবরকে একা থাকতে দিন।’

বিগ ব্যাশ লিগে বাবরের ফর্ম নিয়ে চিন্তায় নেই পাক দলের অধিনায়ক। তিনি বলেন, ‘আপনারা বলতে পারেন বিগ ব্যাশ লিগে বাবর ভাল খেলতে পারেনি কিন্তু ভাল ব্যাট করেছে ও। নেটে ওকে দেখছি। দেশের হয়ে ও বাবরের ভাল খেলেছে। দলে ওর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাটিং আক্রমণে সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার। ও বিশ্বকাপে তুরুপের তাস হতে পারে।’
আরও পড়ুন: Pakistan: বিফলে গেল নকভির বিশ্বকাপ বয়কেটের হুমকি, সায় নেই পাক সরকারের
বাবর বিগ ব্যাশে ১১ ম্যাচ খেলে মাত্র ২০২ রান করেছেন। ২২.৪৪ গড় ও ১০৩.০৬ স্ট্রাইক রেটে তিনি খেলছেন। স্টিভ স্মিথ বাবরকে সিঙ্গেল নিতে দেননি বিগ ব্যাশে। বাবর এই আচরণে অপমানিত হয়েছেন। যা নিয়ে বিতর্ক কম হয়নি। তারপর পাকিস্তান বাবরকে জাতীয় দলে যোগ দিতে ডেকে নেয় দেশে। লে বিগ ব্যাশের ফাইনাল খেলতে পারেননি তিনি। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ম্যাচ পাবেন বাবর। তিনি অধিনায়কের ভরসার দাম দিতে পারেন কিনা এখন সেটা সময়ই বলবে (Salman Ali Agha)।


