Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রেমে পড়তে চান? বা প্রেমে পড়তে (Kolkata Book Fair 2026) ভালোবাসেন? ভালোবাসতেও খুব ভালোবাসেন? কিন্তু জানেন কি? এই ভালোবাসাটা খুব অন্যরকমের। খানিকটা মহুল ফুলের নেশার মত। চোখে লেগে থাকা ঝিম ধরা নেশা। চোখ বুজলেই সে আছে, তবে চোখ খুললেই সে নেই। পুরো বইটা জুড়ে সে আছে, অথচ তার নাম নেই। থুড়ি ‘শিরোনাম’ নেই।
শুধুই প্রেমের কবিতা? (Kolkata Book Fair 2026)
যার শিরোনাম নেই সে ‘শিরোনামহীন’. ৪৯ তম আন্তর্জাতিক (Kolkata Book Fair 2026) বইমেলা প্রাঙ্গণে প্রকাশিত হল লেখক সব্যসাচী ভট্টাচার্যের পঞ্চম পুস্তক ‘শিরোনামহীন’. আচ্ছা একটা গোটা বইয়ে কোত্থাও শিরোনাম নেই। তাহলে আছে টা কি? প্রশ্ন তো থেকেই যায়। এই বইজুড়ে আছে ভালোবাসার নেশার গন্ধ। ‘কিন্তু’ কোনও সহজ প্রেমের গল্প নয়, বিদ্রোহের আগুনে পুড়ে গিয়ে ছাইও নয়, দুটোর এক অদ্ভুত মিশেল। যা পড়লে ভালো ‘না’ বেসে ভালোবসতে ইচ্ছে করে।

আরও পড়ুন: Horoscope Today: অর্থ, চাকরি ও প্রেমে শুভ যোগ-লাভবান হবে কোন কোন রাশি?
কোনও অধিকারবোধ থাকতে নেই, ছেড়ে দিয়ে কাছে রাখতে হয়। তাই বুঝি আজকালকার যুগে ‘শিরোনামহীন’ এতটা প্রাসঙ্গিক। শুধু ইউটোপিয়ার গল্প নেই, তেমন আবার বাস্তবকে এড়িয়ে যাওয়াও নয়। আর এই কঠিন বাস্তবের কাছে দাঁড়িয়ে লেখক আর পাঠক যেন দুজনেই কবিতার কাছে আশ্রয় চাইছে।

বইয়ের নাম ‘শিরোনামহীন’ শুনে অবাক লাগছে? (Kolkata Book Fair 2026)
বইয়ের নাম ‘শিরোনামহীন’ শুনে অবাক লাগছে? যে একটা কবিতার বইয়ে কেন কোনও নাম নেই। এমন কি আরও আশ্চর্যের বিষয় হলো যে একটি কবিতারও নিজস্ব কোনও নাম নেই। খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগছে যে লেখক কি খুব কুঁড়ে যে কবিতার নামকরণ করার সময় পাননি? তবে উত্তরটা ‘না’। কারণ লেখক মনে করেন প্রত্যেক মানুষের ভাবনার নিজস্ব স্বাধীনতা রয়েছে। সেই স্বাধীন থাকার উন্মাদনা যেমন লেখকের আছে তেমনই আছে পাঠকের আর সেই কারণেই কোনও একটি লেখাকে একটা নাম বেঁধে ফেলার পক্ষে না। বরং পাঠকরা সেই শব্দের ঝংকারে নিজস্ব নামকরণ করে নিতে পারে লেখাগুলির আর সেই উদ্দেশ্য নিয়েই লেখকের এই প্রচেষ্টা। নাম সর্বস্ব দুনিয়ায় নামহীন থাকার যে স্বাধীনতা সেটাই লেখক ভাগ করে নিতে চেয়েছেন তাঁর পাঠকের সঙ্গে।

পাবেন কোথায়?
বইমেলার ৯ নং গেট দিয়ে ঢুকে ৫৫৫ নম্বর স্টল, বঙ্গ সাহিত্য কুটির প্রকাশনীতে গেলে এই অদ্ভুত অথচ ভালো প্রেমের গন্ধওলা বই আপনি পেয়ে যাবেন। বইটির প্রচ্ছদ এঁকেছেন সৌরভ মিত্র। লেখক সব্যসাচী ভট্টাচার্য্য। তাই ভালোবাসার সংজ্ঞা জানতে গেলে, অন্য রকম ভালোবাসতে গেলে, প্রেম-বিদ্রোহ-সুখ বুঝতে গেলে ‘শিরোনামহীন’ একেবারে পারফেক্ট।


