Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আগামী ২৪ জুলাই কলেজ স্ট্রিট থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের অনুমতি চেয়ে আসা দুটি ইমেল খতিয়ে দেখছে কলকাতা পুলিশ (CJP Protest Kolkata)। ইমেল প্রেরণকারী নিজেকে ককরোচ / সিজেপি বা ককরোচ জনতা পার্টি নামক সংগঠনের প্রতিনিধি বলে দাবি করেছেন। তবে আবেদনকারীর সঙ্গে ওই সংগঠনের আদৌ কোনো প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে কি না, তা এখনও আনুষ্ঠানিকভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রের খবর (CJP Protest Kolkata)
প্রথম ইমেলে ২২ জুলাই মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল, যা পুলিশ অনুমোদন করেনি। এর পর ২৪ জুলাই একই রুটে কলেজ স্ট্রিট থেকে রানি রাসমণি অ্যাভিনিউ মিছিল করার অনুমতি চেয়ে দ্বিতীয় ইমেলটি পাঠানো হয়। লালবাজার সূত্রের খবর অনুযায়ী, NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সোনম ওয়াংচুকের সমর্থনে এই কর্মসূচি পালনের পরিকল্পনা কথা ইমেলে উল্লেখ করা হয়েছে।
লালবাজারের নজরদারি (CJP Protest Kolkata)
আবেদনকারীর পরিচয় এবং তিনি সত্যিই সিজেপির সক্রিয় সদস্য কি না, তা খতিয়ে দেখতে সাইবার শাখা ও স্থানীয় থানা তদন্ত শুরু করেছে। অনুমতি দেওয়া না হলেও বা অনুমতি না থাকা সত্ত্বেও যদি কোনো জমায়েতের চেষ্টা করা হয়, সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হচ্ছে। পরিস্থিতির ওপর লালবাজারের নজরদারি জারি রয়েছে।

প্রধানমন্ত্রী লেখেন (CJP Protest Kolkata)
দেশের যুবসমাজের ভবিষ্যৎ ও স্বার্থ রক্ষায় বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্স-এ করা এক পোস্টে তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। প্রধানমন্ত্রী লেখেন “দেশের যুবকদের স্বার্থ ও তাদের ভবিষ্যৎ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।” তিনি জানান, পেপার লিক সংক্রান্ত সমস্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুন: NEET paper leak: নিট কেলেঙ্কারির বিস্ফোরক কাহিনি এবার ওটিটিতে
‘সংসদ চলো’
এই আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। তাঁর নেতৃত্বে পড়ুয়াদের একাংশ টানা অনশন চালিয়ে যান। প্রায় ২৫ দিন ধরে চলা এই আন্দোলন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে গত সোমবারের ‘সংসদ চলো’ অভিযানকে কেন্দ্র করে।



