Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তান বারবার বিশ্বকাপ বয়কটের কথা বলায় এ বার নিজের ক্ষোভ উগড়ে দিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)।
পাকিস্তানকে চাঁচাছোলা আক্রমণ রাহানের (Ajinkya Rahane)
ক্রিকেট মাঠে অজিঙ্ক রাহানে মানেই শান্ত স্বভাবের এক প্লেয়ার, দলের দিতে নিজেকে উজাড় করে দেওয়া এক ভরসাযোগ্য কাঁধ। কলকাতা হোক বা মুম্বই রাহানেকে চুপচাপ দেখেই অভ্যস্ত। অতিরিক্ত কিছুই যেন তাঁর মধ্যে দেখা যায় না তবে এবার এই শান্ত স্বভাবের রাহানেও চূড়ান্ত আক্রমণাত্মক হয়ে উঠলেন। বিষয় যখন ভারত-পাকিস্তান তখন তিনিই বা নিজেকে শান্ত রাখবেন কী করে। বিশ্বকাপে যে পকিস্তানের হুংকারই সার সেই কথাই ধরা পড়ল তাঁর গলায়। সঙ্গে খোঁচা দিতেও ছাড়লেন না কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক (Ajinkya Rahane)।
বিশ্বকাপ বয়কটের কথা পাকিস্তান বললেও এখনও স্পষ্ট কোনও সিদ্ধান্ত জানায়নি পাকিস্তান। আজ অর্থাৎ শুক্রবার বা আগামী সপ্তাহের সোমবারের মধ্যে তারা নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেই বলে জানা যাচ্ছে। অন্যদিকে বিমানের টিকিট কেটে টিম ও ম্যানেজারকে তৈরি থাকতে বলেছে বিশ্বকাপের জন্য। এই বিষয়ে অজিঙ্ক রাহানে জানিয়েছেন, ‘আমি মনে করি না ওরা বয়কট করতে পারবে। আমি জানি না এটা বলা ঠিক হবে কি না, তবে আমি মনে করি ওদের বয়কট করার দম নেই। ওরা বিশ্বকাপ খেলতে আসবে।’

আরও পড়ুন: CV Ananda Bose: প্রশাসনকে নিশানা করে আনন্দপুরে রাজ্যপাল!
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন তবে সূত্রের খবর অনুযায়ী পাকিস্তান সরকার বয়কটের প্রস্তাবে রাজ্ নয়। তবে তারা চূড়ান্ত সিদ্ধান্ত না জানিয়ে বরং ঝুলিয়ে রেখেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিশ্বকাপ বয়কটের কথা পুরোটাই পাকিস্তানের আলোচনায় থাকার চেষ্টা।
এর মধ্যেই পাকিস্তান অস্ট্যারেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নেমেছে। প্রথম ম্যাচে জয় পেয়েছে পাক দল। স্পিনিং ট্র্যাক তৈরি করেছিল অস্ট্রেলিয়ার জন্য। এই পিচ বানানোর পিছনে যে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেওয়ার চেষ্টা রয়েছে সেটা বলা বাহুল্য। ফলে মুখে যাই বলুক বিশ্বকাপের জন্য প্রস্তুতি তারা ভাল ভাবেই করছে সেটা স্পষ্ট (Ajinkya Rahane)।


