Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্যাট হাতে এক লড়াই করেও দলকে জেতাতে পারলেন না হরমনপ্রীত কৌর। ব্যর্থ হলো তাঁর ৮২ রানের ইনিংস (Mumbai Indians)।
গুজরাতের কাছে হার মুম্বইয়ের (Mumbai Indians)
মহিলাদের আইপিএল-এ গুজরাত জায়ান্টস হারিয়ে দিলো মুম্বই ইন্ডিয়ান্সকে। প্রথমে ব্যাট করে গুজরাট ৪ উইকেট হারিয়ে তোলে ১৬৭ রান। জবাবে ব্যাট করতে নেমে মুম্বইয়ের ইনিংস শেষ হয় ৭ উইকেট হারিয়ে ১৫৬ রানে। ১১ রানে হেরে আরও চাপ বাড়ল মুম্বইয়ের। মরিয়া লড়াই চালিয়েও দলকে জেতাতে পারলেন না হরমনপ্রীত কৌর। এ দিনের জয়ের ফলে গুজরাত ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মুম্বই (Mumbai Indians)।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গুজরাট। ওপেন করতে নেমে বেথ মুনি ফেরেন মাত্র ৫ রান করে। তবে চতুর্থ উইকেটে জুটি বেঁধে গার্ডনার এবং জর্জিয়া ওয়ারহ্যামের ৭১ রান যোগ করেন স্কোরবোর্ডে। যার ফলে লড়াই করার জায়গায় পৌঁছে যায় দল। গার্ডনার করেন ২৮ বলে ৪৬ রান, যার মধ্যে রয়েছে ৭টি চার এবং ১টি ছয়। ওয়ারহ্যাম অপরাজিত থাকেন ২৬ বলে ৪৪ রানের ইনিংস খেলে। তাঁর ইনিংসে রয়েছে ৪টি চার এবং ২টি ছয়। মুম্বইয়ের হয়ে ২ উইকেট নিয়েছেন অ্যামেলিয়া কের। খরচ করেছেন মাত্র ২৬ রান। শাবনিম ইসমাইল ২৯ রানের বিনিময় নিয়েছেন ১টি উইকেট। ন্যাট সিভার ব্রান্টের দখলে রয়েছে একটি উইকেট।

আরও পড়ুন: Weather Update: ফিরতি পথে শীত ! ফেব্রুয়ারি শুরু থেকেই চড়বে পারদ
রান তাড়া করতে নেমে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় মুম্বই। দুই ওপেনার হেইলি ম্যাথিউস ও নামা ব্রান্ট দলকে ভরসা দিতে ব্যর্থ হন। চাপের মুখে দলের হাল ধরেন অধিনায়ক হারমনপ্রীত। কিন্তু অন্যপ্রান্ত থেকে কোনও সাপোর্ট পাননি দলের অধিনায়ক। একমাত্র হরমনপ্রীত ৪৮ বলে ৮২ রানেরইনিংস খেলেন। যার মধ্যে রয়েছে ৮টি চার ও ৪টি ছয়। বাকি ব্যাটাররা ব্যর্থ হন এ দিন। কোনও সতীর্থের সাহায্য যদি তিনি পেতেন তাহলে মাঠের ছবি পাল্টে জেট বলেই মনে করছেন সমর্থকরা। গুজরাতের সফলতম বোলার ডিভাইন ২৩ রানে ২ উইকেট নিলেন। ২৬ রানে ২ উইকেট ওয়ারহ্যামের (Mumbai Indians)।


