Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) বয়স নিয়ে বিতর্ক ও কৌতূহল তৈরি হলেও, মাঠে তাঁর ব্যাটিং পারফরম্যান্স ও আত্মবিশ্বাস সেই আলোচনাকে অনেকটাই ফিকে করে দিয়েছে। ভারতের বাইরে এখনও তাঁর বয়স নিয়ে চর্চা চললেও, অস্ট্রেলিয়ার প্রাক্তন গতিতারকা ব্রেট লি সাফ জানিয়ে দিয়েছেন যে, বৈভবের বয়স ১৫, ১৭ কিংবা ১৮—যা-ই হোক না কেন, আসল বিষয় হল তাঁর দুর্দান্ত ক্রিকেট খেলার ক্ষমতা।
বৈভবের প্রশংসায় ব্রেট লি (Vaibhav Sooryavanshi)
একটি ইউটিউব পডকাস্ট চ্যানেলে কথা বলতে গিয়ে বৈভবের প্রশংসায় পঞ্চমুখ হন ব্রেট লি। তিনি বলেন, “ভারতের বাইরে অনেকেই এখনও প্রশ্ন করেন যে ও সত্যিই ১৫ বছরের কি না। তবে ওর বয়স কত, সেটা আমার কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়। ১৫ হলে দারুণ ব্যাপার, কিন্তু ১৭ বা ১৮ হলেও তাতে কী এসে যায়? এই ছেলেটি ক্রিকেট খেলতে জানে। ভারতের জন্য ও এক দারুণ আবিষ্কার এবং ভবিষ্যতে ও আরও অনেক বড় সাফল্য অর্জন করবে।”
বৈভবের পারফরম্যান্স (Vaibhav Sooryavanshi)
আইপিএলে বৈভবের বিস্ফোরক পারফরম্যান্সের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন লি। বিশেষ করে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর মাত্র ২৯ বলে ৯৭ রানের ইনিংসটির কথা স্মরণ করে তিনি জানান, অস্ট্রেলিয়ার মতো বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে যেভাবে নির্ভীকভাবে হুক ও পুল শট খেলেছে বৈভব, তা তাঁর অবিশ্বাস্য আত্মবিশ্বাসেরই প্রমাণ। লির ভাষায়, “ও অত্যন্ত প্রতিভাবান। অল্প সময়ের মধ্যেই আইপিএলে নিজের ছাপ ফেলেছে। হায়দরাবাদের বিরুদ্ধে পেসারদের গতির মুখে যেভাবে ও নাকের সামনে আসা বল হুক করে মাঠের বাইরে পাঠিয়েছে, তা অবিশ্বাস্য। ও সঠিক ক্রিকেটীয় শট খেলে এবং কোথা থেকে যেন এক অদ্ভুত শক্তি খুঁজে নেয়।”
বৈভবের মানসিক দিক (Vaibhav Sooryavanshi)
তবে তরুণ এই তারকার ক্ষেত্রে ব্যাটিংয়ের চেয়ে তাঁর মানসিক দিকটিকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন পেসার। বৈভবের উপর অতিরিক্ত চাপ না দিয়ে তাঁকে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ দেওয়ার পরামর্শ দিয়ে লি বলেন, “ওর ফর্ম বা ব্যাটিং নিয়ে কোনও সমস্যা হবে না। ও এখনও একটি ছোট ছেলে, ওকে ওর মতো থাকতে দিন এবং ভুলেও অতিরিক্ত চাপ দেবেন না।”
আরও পড়ুন: Shubman Gill: শ্রীলঙ্কা সিরিজের আগে নেটে ফিরলেন শুভমান, আশঙ্কা কি কাটল?
বৈভবের বিরুদ্ধে পরিকল্পনা
বৈভবের (Vaibhav Sooryavanshi) মতো দুর্দান্ত হুক ও পুল শট খেলতে পারা কোনও ব্যাটারের বিরুদ্ধে নিজে বোলিং করলে কেমন পরিকল্পনা করতেন, সে কথাও জানিয়েছেন লি। তাঁর মতে, এমন ব্যাটারদের বিরুদ্ধে লড়াই করতে তিনি কখনই পিছপা হতেন না, বরং প্রতিযোগিতাকে উপভোগ করতেন।



