Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না প্যাট কামিন্স। বিশ্বকাপের আগে স্কোয়াডে করা হলো দুই পরিবর্তন (Pat Cummins)।
চোটের কারণে ছিটকে গেলেন কামিন্স (Pat Cummins)
অস্ট্রেলিয়ার বোলিংয়ের অন্যতম বড় ভরসার নাম প্যাট কামিন্স। অ্যাশেজ সিরিজেও চোটের কারণে সব কোটা টেস্ট খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া শিবিরে তিনি যোগ দিয়েছিলেন তিন নম্বর টেস্ট ম্যাচে। তবে কামিন্সের অভাব বুঝতে দেননি মিচেল স্টার্ক। সেই সময় থেকেই জল্পনা চলছিল যে তিনিবিস্বকাপে খেলতে পারবেন কিনা। এবার তাতে সিলমোহর পড়ল (Pat Cummins)।
অ্যাশেজ সিরিজের আগে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট সরিয়ে বিশ্বকাপে ফেরার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন কামিন্স। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে থাকতে হবে স্কোয়াডের বাইরেই। এর ফলে বলা যায় বিশ্বকাপ শুরু হওয়ার আগে অজি শিবিরের জন্য ইটা বিশাল বড় ধাক্কা। কামিন্সের মতো বোলার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া মানে পেস বোলিংয়ের মূল স্তম্ভই ভেঙে যাওয়া।

দীর্ঘি জল্পনার পর শনিবার অস্ট্রেলিয়া ক্রিকেটের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় এই বিষয়টি। নির্বাচক টনি ডোডেমেইডে একটি বিবৃতিতে বিশদে জানিয়েছেন এই নিয়ে। শুধু কামিন্সের ছিটকে যাওয়াই নয়, আরও একটি পরিবর্তন করা হয়েছে দলে। প্রথমে একাধিক রিপোর্টে জানা গিয়েছিল, বিশ্বকাপের প্রথম দু-তিনটি ম্যাচে খেলতে পারবেন না কামিন্স। কিন্তু শনিবার জানা গিয়েছে, সময়ের মধ্যে ফিট হতে পারবেন না কামিন্স আর সেই কারণেই অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে অপেক্ষা করেই ঘোষণা করে দিলো পরিবর্ত খেলোয়াড়ের নাম। কামিন্সের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ পেসার বেন ডোয়ারশুইস।
আরও পড়ুন: Venezuelan Oil Deal: রাশিয়ার বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত? ভারতের সামনে নতুন প্রস্তাব আমেরিকার
আসন্ন টি-টোয়েন্টি শুরু হতে আর বেশি দিন বাকি নেই। এই চোটের চোখ রাঙানি রয়েছে ভারতীয় শিবিরেও। যদিও গতকাল তিলক বর্মার পুরোপুরি ফিট জানার পর কিছুটা স্বস্তি ফিরেছে ভারতীয় শিবিরে। তবে ওয়াশিংটন সুন্দরের ব্যাপারে এখনও কিছু চূড়ান্ত ভাবে জানানো হয়নি (Pat Cummins)।


