Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের মেসির চোটের খবরের পর থেকে চিন্তা বাড়ছে তাঁর ভক্তদের মধ্যে (Lionel Messi)?
মেসিকে নিয়ে কী আপডেট দিল দল? (Lionel Messi)
মেসির পায়ের জাদু দেখার জন্য অপেক্ষায় থাকে ফুটবলবিশ্ব। তাঁর দুরন্ত ড্রিবলিং হোক বা নিখুঁত পাস, আবার নান্দনিক গোল, সবকিছুই ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি করে আলাদা করে উন্মাদনা। মাঠের মধ্যে যখন মেসি বল পায়ে বিপক্ষকে কাটিয়ে এগিয়ে যান বিপক্ষের ডি-বক্সের দিকে তখন তাঁর ভক্তদের মধ্যে অ্যাড্রেনালিন রাশ থাকে অন্য পর্যায়ে। উত্তেজনার কারণে তখন চোখ আটকে টিভি বক্সে আর যাবতীয় ঘটনা তখন তুচ্ছ (Lionel Messi)।
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসির খেলা কার্যত নিশ্চিত তবে তার আগে ইন্টার মিয়ামির ম্যাচ চলাকালীন অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে দেখা গেছিল মেসিকে\ ৭৩ মিনিটের মাথায় তাঁকে তুলে নেওয়া হলে সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। বিশ্বকাপের অন্যতম আকর্ষণ মেসি আবার তিনিই আর্জেন্টিনা দলের মূল ভরসা ফলে তার আগে মেসিকে বিশেষভাবে চিন্তিত তাঁর ভক্তরা।

ম্যাচ শেষে ইন্টার মিয়ামি জানিয়েছে প্রাথমিক মেডিক্যাল পরীক্ষার পর দেখা গেছে মেসির বাঁ হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপ এবং ক্লান্তজনিত সমস্যা রয়েছে। ক্লাবের তরফে এক বিবৃতিতে জানান হয়েছে তাঁর মাঠে ফেরার বিষয়টি নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার উন্নতির উপর (Lionel Messi)।
আরও পড়ুন: Summer Vacation Needs: গরমের ছুটিতে ডেস্টিনেশন সমুদ্র সৈকত? সঙ্গে নিতেই হবে কী কী?
আর্জেন্টিনার এক সংবাদমাধ্যম জানিয়েছে যে মেসির চোট গুরুতর নয়। এটি মূলত ক্লান্তিজনিত কারণে হয়েছে। আর্জেন্টিনার জাতীয় দলের কোচিং স্টাফরা আশা করছেন তিনি আগামী ১ জুন যুক্তরাষ্ট্রে দলের অনুশীলনে যোগ দিতে পারবেন এলএম ১০।
সেই ম্যাচের ৭০ মিনিট নাগাদ দেখা যায় মেসি তাঁর বাঁ পা নিয়ে অস্বস্তি প্রকাশ করছেন। এরপর তিনিই মাঠ থেকে উঠে যেতে চান এবং দলের তরফেও কোনও ঝুঁকি না নিয়ে মেসির পরিবর্ত হিসাবে সিলভেত্তিকে নামানো হয়। মাঠের বাইরে উঠে যাওয়ার সময় তাঁর হাঁটা চলা ছিল স্বাভাবিক এবং বাড়তি কোনও সাহায্যের দরকার পড়েনি। আর্জেন্টিনা এখনও তাদের চূড়ান্ত দল ঘোষণা না করলেও আর্জেন্টিনা দলের এক কোচিং স্টাফ নিশ্চিত করেছেন যে মেসি বিশ্বকাপ খেলবেন (Lionel Messi)।


