Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর নবম ধারাবাহিক কেন্দ্রীয় বাজেট (Union Budget 2026) পেশ করে ইতিহাস সৃষ্টি করলেন। বাজেট ভাষণে তিনি দেশের অর্থনৈতিক সংস্কার, করব্যবস্থা ও প্রশাসনিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেন(Budget IT)। বাজেট পেশের আগে তিনি ঐতিহ্য মেনে কর্তব্য ভবনে অর্থ মন্ত্রকে যান এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন।
নামমাত্র জরিমানায় রিটার্ন সংশোধন (Budget IT)
Union Budget 2026-এ আয়কর (Income Tax) নিয়ে বড় কোনও নতুন স্ল্যাব ঘোষণা করা হয়নি। তবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে। রিভাইজড ITR (Revised Income Tax Return) দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ মার্চ করা হয়েছে, নামমাত্র ফি দিয়ে।
কর ব্যবস্থায় কী কী বদল (Budget IT)
পুরনো কর ব্যবস্থায় বার্ষিক আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ধার্য ছিল না। বার্ষিক ২,৫০,০০১ টাকা থেকে ৫,০০,০০০ টাকা পর্যন্ত আয়ে কর ছিল৫%,বার্ষিক ৫,০০,০০১ টাকা থেকে ১০,০০,০০০ টাকা পর্যন্ত আয়ে ২০% কর ধার্য ছিল। বার্ষিক ১০,০০,০০০ টাকার বেশি আয়ে ৩০%কর ধার্য ছিল।
সেই ব্যবস্থার বদল ঘটিয়ে নতুন কর ব্যবস্থায় বার্ষিক ৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর নেই। ৪ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ৫%, ৮ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ১০% কর দিতে হবে। ১২ লক্ষ থেকে ১৬ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ১৫% কর ধার্য হয়েছে। ১৬ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ২০% কর ধার্য হয়েছে। ২০ লক্ষ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ২৫% কর দিতে হবে এবং ২৪ লক্ষ টাকার বেশি বার্ষিক আয়ে ৩০% কর ধার্ষ হয়েছে।
আরও পড়ুন: Union Budget: নবম বাজেটে ইতিহাস গড়লেন নির্মলা: পরিকাঠামো খাতে মূলধনী ব্যয় বৃদ্ধির পরিকল্পনা
ITR দাখিলের গুরুত্বপূর্ণ সময়সীমা (Budget IT)
ITR-1 ও ITR-2 দাখিলের শেষ তারিখ ৩১ জুলাই। নন-অডিট ব্যবসা ও ট্রাস্টে আয়কর দাখিলের শেষ তারিখ ৩১ আগস্ট। রিভাইজড রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ মার্চ।



