Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বাজেট (Union Budget 2026) উপস্থাপনের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, ভারত প্রথমবার গ্লোবাল বিগ ক্যাট সামিট আয়োজন করতে চলেছে(Budget Tiger)। এই সম্মেলনে বিশ্বের ৯৫টি বিগ ক্যাট বিস্তৃত দেশ (রেঞ্জ কান্ট্রি)-র মন্ত্রী ও সরকার প্রধানরা অংশ নেবেন এবং যৌথভাবে বন্যপ্রাণ সংরক্ষণের কৌশল নিয়ে আলোচনা করবেন।
গ্লোবাল বিগ ক্যাট সামিট (Budget Tiger)
রবিবার (২ ফেব্রুয়ারি, ২০২৬) লোকসভায় বাজেট ভাষণে অর্থমন্ত্রী জানান, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স (IBCA) গত বছর প্রতিষ্ঠিত হয়েছে। নির্মলা বলেন, “চলতি বছর ভারত প্রথমবার গ্লোবাল বিগ ক্যাট সামিট আয়োজন করছে, যেখানে ৯৫টি রেঞ্জ কান্ট্রির সরকার প্রধান ও মন্ত্রীরা বিগ ক্যাট সংরক্ষণের জন্য সমন্বিত কৌশল নিয়ে আলোচনা করবেন।”
IBCA কী (Budget Tiger)
IBCA একটি বহুজাতিক ও বহু-সংস্থাভিত্তিক জোট, যেখানে ৯০টিরও বেশি দেশ যুক্ত রয়েছে। যার লক্ষ্য হল বিশ্বজুড়ে বাঘ, সিংহ, চিতা, তুষার চিতা, জাগুয়ার, লেপার্ড–সহ সব বিগ ক্যাট প্রজাতির সংরক্ষণ।
কী করে এই সংস্থা (Budget Tiger)
বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলে। বিপন্ন বিগ ক্যাট প্রজাতি রক্ষায় যৌথ কৌশল তৈরি করে গবেষণা, প্রযুক্তি ও সেরা অভিজ্ঞতা শেয়ার করে। সংরক্ষণ প্রকল্পে অর্থ ও নীতিগত সহায়তা জোগাড়ে কাজ করে।
আরও পড়ুন: Budget IT: আয়করে নামমাত্র জরিমানায় রিটার্ন সংশোধন, ১ এপ্রিল থেকে নয়া আয়কর আইন
ভারতের উদ্যোগে IBCA গঠিত (Budget Tiger)
IBCA-তে ৯০টিরও বেশি দেশ যুক্ত (বিগ ক্যাট থাকা দেশ ও আগ্রহী অন্যান্য দেশ)। পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণে এটি একটি গ্লোবাল প্ল্যাটফর্ম। IBCA বিশ্বজুড়ে বিগ ক্যাট বাঁচানোর জন্য ভারতের নেতৃত্বে গড়ে ওঠা আন্তর্জাতিক জোট।



