Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ডিজিটাল লেনদেনের জনপ্রিয় মাধ্যম ইউপিআই ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা করল অর্থ মন্ত্রক। ‘ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এর মাধ্যমে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭’-এর ১০এ ধারায় সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। তবে সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীদের ওপর এর কোনও প্রভাব পড়বে না(UPI Transaction)।
ইউপিআই কি আর ফ্রি থাকবে না? (UPI Transaction)
না, সাধারণ নাগরিকদের জন্য ইউপিআই সম্পূর্ণ ফ্রি মিলবে।
পিটুপি (P2P): একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য কোনও চার্জ লাগবে না।
সাধারণ কেনাকাটা: সাধারণ গ্রাহক এবং ছোট ব্যবসায়ীদের লেনদেন আগের মতোই সম্পূর্ণ ফ্রি থাকবে।
এমডিআর (MDR) বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট কী?
ব্যবসায়ীরা যখন কোনো ডিজিটাল মাধ্যমে পেমেন্ট গ্রহণ করেন, তখন ব্যাংক বা পেমেন্ট সেবাদানকারী সংস্থাকে একটি নির্দিষ্ট হারে ফি দিতে হয়। এটিকেই মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর বলা হয়।
নতুন প্রস্তাবে কী বলা হয়েছে?
প্রস্তাবিত সংশোধনীটি পাস হলে একটি নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি মূল্যের এবং কেবল নির্বাচিত কিছু বড় মার্চেন্ট লেনদেনের ওপর নামমাত্র এমডিআর বসানো হতে পারে।
এই হার ডেবিট বা ক্রেডিট কার্ডের এমডিআর-এর তুলনায় অনেক কম হবে।
এনপিসিআই (NPCI)-এর অধীনস্থ কমিটি পরবর্তী সময়ে এই ফি নির্ধারণ করবে।
কেন এই সিদ্ধান্তের প্রয়োজন? (UPI Transaction)
দৈনন্দিন লেনদেনের বিপুল চাপের কথা মাথায় রেখে ইউপিআই পরিকাঠামোকে আরও শক্তিশালী করা জরুরি।
সাইবার নিরাপত্তা জোরদার করতে এবং জালিয়াতি রুখতে ধারাবাহিক বিনিয়োগ প্রয়োজন।
কেবল সরকারি ভর্তুকির ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদী বিকাশ সম্ভব নয়।
নতুন প্রযুক্তি সংস্থাগুলোকে ইউপিআই ইকোসিস্টেমে নিয়ে আসতে একটি স্থায়ী রাজস্ব কাঠামোর প্রয়োজন।
আরও পড়ুন: Delhi Rain: দিল্লিতে ভারি বৃষ্টি: ড্রেনে পড়ে নিখোঁজ ১৮ বছরের তরুণ
সরকার স্পষ্ট জানিয়েছে, যেকোনো প্রকার বাহ্যিক চাপের জল্পনা ভিত্তিহীন(UPI Transaction)। ভারতের ডিজিটাল অর্থনীতিকে স্বাবলম্বী, প্রতিযোগিতামূলক এবং ভবিষ্যৎ-উপযোগী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।



