Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আধ্যাত্মিকতা ও বৈশ্বিক সংস্কৃতির এক অনন্য মেলবন্ধনের (Dalai Lama) সাক্ষী রইল বিশ্ব। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি, লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত গ্র্যামি পুরস্কার প্রদান অনুষ্ঠানে ইতিহাস গড়লেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা। ৯০ বছর বয়সে এই প্রথম গ্র্যামি জিতলেন তিনি। তাঁর স্পোকেন-ওয়ার্ড প্রজেক্ট Meditations: The Reflections of His Holiness the Dalai Lama সেরা অডিওবুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে পুরস্কৃত হয়েছে।
মঞ্চে অনুপস্থিত দলাই লামা (Dalai Lama)
দলাই লামার অনুপস্থিতিতে মঞ্চে উঠে তাঁর হয়ে পুরস্কার (Dalai Lama) গ্রহণ করেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী রুফাস ওয়েনরাইট। মজার ছলে তিনি বলেন, “আমি যে দলাই লামা নই, সেটা তো স্পষ্টই,” এরপর জানান, এই প্রকল্পের অংশ হতে পারা তাঁর কাছে গর্বের। তিনি আরও বলেন, এই সম্মান আসলে দলাই লামার সেই বাণীর স্বীকৃতি, যা শান্তি ও মানবিকতার কথা বলে।

জয়ের প্রতিক্রিয়া (Dalai Lama)
গ্র্যামি জয়ের প্রতিক্রিয়ায় দলাই লামা নিজে জানান, তিনি এই স্বীকৃতিকে ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখেন না। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় তিনি বলেন, এই সম্মান আসলে মানবজাতির যৌথ দায়িত্ববোধের প্রতিফলন। তাঁর মতে, শান্তি, সহানুভূতি, পরিবেশের যত্ন এবং মানবতার ঐক্যের ভাবনা-এই মূল্যবোধগুলিই আটশো কোটি মানুষের সামগ্রিক কল্যাণের মূল চাবিকাঠি। গ্র্যামির মাধ্যমে এই বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছবে বলেই তিনি আশাবাদী।

আরও পড়ুন: Colombia Plane Crash: কলম্বিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, বেঁচে নেই কেউ!
উল্লেখ্য, Meditations অ্যালবামটি এক অভিনব সহযোগিতার ফল। এখানে দলাই লামার কণ্ঠে দর্শন ও আত্মবিশ্লেষণের কথা উঠে এসেছে শাস্ত্রীয় সঙ্গীতের মূর্ছনার সঙ্গে। প্রখ্যাত সরোদশিল্পী উস্তাদ আমজাদ আলি খান এবং তাঁর দুই পুত্র আমান আলি বাঙাশ ও আয়ান আলি বাঙাশ এই প্রকল্পে সংগীত পরিবেশন করেছেন। মোট ১০টি ট্র্যাকে শান্তি, করুণা ও মানবিক চেতনার বার্তাই তুলে ধরা হয়েছে।


