Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্লেব্যাক থেকে অরিজিৎ সিংয়ের (Arijit Singh) অবসর ঘোষণার পর থেকেই সঙ্গীতজগতে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় নিজেই সিদ্ধান্তের কথা জানালেও, তাঁর অনুরাগীদের মন মানতে চাইছে না। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত-তা ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা। কেউ বলছেন, বলিউডের অদৃশ্য লবি রাজনীতিতে বিরক্ত হয়েই নাকি প্লেব্যাক থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আবার কারও ধারণা, অরিজিৎ হয়তো সম্পূর্ণ নতুন কোনও পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন। যদিও এসব নিয়ে এখনও পর্যন্ত নীরব শিল্পী নিজে।
কেন এই সাক্ষাৎ? (Arijit Singh)
এই আবহেই আচমকা সামনে এল এক চমকপ্রদ (Arijit Singh) খবর। সূত্রের দাবি, বলিউডের ‘পারফেকশনিস্ট’ আমির খান নাকি গোপনে পৌঁছেছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে, অরিজিৎ সিংয়ের বাড়িতে। জানা যাচ্ছে, রবিবার রাতে কলকাতায় এসে সেখান থেকে সরাসরি জিয়াগঞ্জে রওনা দেন আমির। পুরো সফরেই রাখা হয়েছিল কড়া গোপনীয়তা। কেন এই সাক্ষাৎ-তা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তুঙ্গে।

আমির খান ও অরিজিৎ সিং (Arijit Singh)
আমির খান ও অরিজিৎ সিং-দু’জনেই লাইমলাইট (Arijit Singh) থেকে দূরে থাকতে ভালোবাসেন এবং কাজের ক্ষেত্রেও বেছে চলেন নিখুঁত পথ। বহু বছর ধরেই তাঁদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। আমিরের ছবিতে অরিজিতের কণ্ঠে গাওয়া গান মানেই দর্শক-শ্রোতাদের কাছে আবেগের বিশেষ জায়গা। সেই সময় থেকেই দু’জনের সৃষ্টিশীল বোঝাপড়া আরও গভীর হয়েছে বলে মনে করেন অনেকে।

আরও পড়ুন: Mamata Banerjee: এসআইআর ইস্যুতে দিল্লির রাস্তায় নামলেন মমতা
কেবল কাজ নয়, সমাজসেবা কিংবা খেলাধুলার মতো বিষয়েও তাঁদের মিল চোখে পড়েছে অতীতে। পর্দার আড়ালেও নিয়মিত যোগাযোগ রেখে চলেন তাঁরা-এমনটাই শোনা যায়। সম্প্রতি আমির খানের আগামী কোনও প্রজেক্টে অরিজিৎ সিংয়ের জন্য বিশেষ গান থাকছে বলেও গুঞ্জন ছড়িয়েছিল। তবে তার আগেই প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা নতুন করে রহস্য বাড়িয়েছে।


