Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশেষজ্ঞদের মতে এই বৃদ্ধির আবহে লাভ দিতে পারে এই ৬ স্টক (Stocks)।
নজর রাখুন এই ৬ স্টকে (Stocks)
মঙ্গলবার শুরু থেকে দুরন্ত গতিতে ছুটছে শেয়ার মার্কেট। প্রায় ২৫০০ পয়েন্ট উঠে খুলেছে সেনসেক্স। নিফটি৫০ হোক ব্যাঙ্ক নিফটি। সব জায়গায় রকেট গতি। দিন দিনভর স্টক মার্কেট পজিটিভ থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তার প্রধান কারণ হিসেবে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি (Stocks)।
সোমবার নিফটি৫০ সূচক ২৫ হাজারের উপর বন্ধ হয়েছিল। এই সূচককে ২৫৪০০ এর উপরে বন্ধ হতে হবে, তাহলে মার্কেটে বুল কনভিকশন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। এ দিকে মঙ্গলবার সকাল ১০টা নাগাদ নিফটি৫০ দাঁড়িয়েছিল, ২৫৭০০-র উপরে। ২৫৪০০ এর স্তর বজায় রাখতে পারলে এই সূচক ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ২৪৫০০ অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Sensex and Nifty: রকেটের গতিতে উত্থান শেয়ার মার্কেটের
ব্যাঙ্ক নিফটি বাজেটের দিনে কার্যত মুখ থুবড়ে পড়েছিল বলা চলে। সোমবার সেটা কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। এই সূচককে 50 EMA জোন পেরোতে হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এ দিকে মঙ্গলবার সকালে বাজার খোলার একটু পরেই প্রায় ১৪০০ পয়েন্ট উঠে গিয়েছিল ব্যাঙ্ক নিফটি। এই আবহে এই ৬ স্টক লাভ দিতে পারে বলে মনে করছেন এক্সপার্টরা (Stocks)।
- IOC: কেনা: ১৬৩ টাকা। টার্গেট: ১৭০ টাকা। স্টপ লস: ১৫৯ টাকা
- Ambuja Cement: কেনা: ৫০৭ টাকা। টার্গেট: ৫২৫ টাকা। স্টপ লস: ৪৯৭ টাকা
- Deep Industries: কেনা: ৩৬৭ টাকা। টার্গেট: ৩৮৫ টাকা। স্টপ লস: ৩৫০ টাকা
- HPCL: টার্গেট: ৪৮০ টাকা। স্টপ লস: ৪৩৮ টাকা
- Ashok Leyland: টার্গেট: ২০৬ টাকা। স্টপ লস: ১৮৯ টাকা
- Jindal Steel: টার্গেট: ১২০০ টাকা। স্টপ লস: ১০৯০ টাকা


