Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: তিথি-নক্ষত্র মেনে রামনবমীর পবিত্র দিনেই শুভসূচনা হতে চলেছে বলিউডের অন্যতম বিগবাজেট ও বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ (Ranbir Kapoor Ramayana)। রণবীর কাপুরের কেরিয়ারের সবচেয়ে আলোচিত ও চ্যালেঞ্জিং চরিত্র রঘুনন্দন রাম এই অবতারে তাঁকে দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শক-অনুরাগীরা। দীর্ঘ প্রস্তুতি, বিতর্ক, প্রত্যাশা আর কৌতূহলের আবর্ত পেরিয়ে অবশেষে প্রকাশ্যে আসতে চলেছে সেই বহু প্রতীক্ষিত ঝলক।

‘আদিপুরুষ’ বিতর্কের পর সাবধানী পদক্ষেপ (Ranbir Kapoor Ramayana)
প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ মুক্তির পর যে বিতর্কের ঝড় উঠেছিল, তা নিঃসন্দেহে ‘রামায়ণ’ টিমকে বাড়তি সতর্ক করেছে। রামচন্দ্রের মতো এক ঐশ্বরিক ও আবেগপ্রবণ চরিত্র ফুটিয়ে তোলার ক্ষেত্রে সামান্য বিচ্যুতিও যে দর্শকের অনুভূতিতে আঘাত করতে পারে, সে বিষয়ে ওয়াকিবহাল ছিলেন রণবীর কাপুর নিজেই। সেই কারণেই চরিত্র আত্মস্থ করতে তিনি নিয়েছেন দীর্ঘমেয়াদি প্রস্তুতির পথ। শুধু সংলাপ বা শারীরিক গড়ন নয়, মানসিক ও জীবনযাপনেও পরিবর্তন এনেছেন অভিনেতা এমনটাই বলছে বলিউড সূত্র।
তিন বছরের কঠোর শরীরচর্চা (Ranbir Kapoor Ramayana)
শোনা যায়, রামচন্দ্রের শারীরিক কাঠামো ও যুদ্ধদক্ষতা ফুটিয়ে তুলতে রণবীরকে প্রায় তিন বছর ধরে নিয়মিত জিমে কঠোর প্রশিক্ষণ নিতে হয়েছে। অতিরিক্ত মেদ ঝরিয়ে, পেশিবহুল অথচ সংযত শরীর গঠনে কোনও আপস করেননি তিনি। এই প্রস্তুতি ছিল একেবারেই নীরব, প্রচারবিমুখ। কারণ নির্মাতাদের লক্ষ্য ছিল চমক তৈরি করা, আগেভাগে সব উন্মোচন নয়।

‘রামের সুমতি’ হতে ত্যাগ করেছিলেন মদ-মাংস?
রণবীরের প্রস্তুতি ঘিরে আর এক আকর্ষণীয় আলোচনা তিনি নাকি এই চরিত্রের জন্য মদ্যপান ও মাংস ভক্ষণ ত্যাগ করেছিলেন। যদিও এই বিষয়ে মতভেদ রয়েছে, তবু এটুকু নিশ্চিত যে চরিত্রের প্রতি নিষ্ঠা ও সম্মানের প্রশ্নে কোনও ফাঁক রাখেননি অভিনেতা। রামের মতো চরিত্র শুধু অভিনয়ের বিষয় নয়, এক ধরনের নৈতিক ও আধ্যাত্মিক ভার বহন করে এই উপলব্ধিই রণবীরের প্রস্তুতির মূল ভিত্তি বলে মনে করছেন অনেকে।
ইন্ডিয়া গেটে হবে ঐতিহাসিক উন্মোচন (Ranbir Kapoor Ramayana)
চলতি বছরের ২৬ ও ২৭ মার্চ এই দু’দিন রামনবমী পড়েছে। এর মধ্যেই কোনও এক মাহেন্দ্রক্ষণে ছবির প্রথম ঝলক উন্মোচন করবেন প্রযোজক নমিত মালহোত্রা এবং পরিচালক নীতেশ তিওয়ারি। সবচেয়ে বড় চমক এই ঝলক উন্মোচন হবে সোশাল মিডিয়ায় নয়, বরং দিল্লির ইন্ডিয়া গেট চত্বরে, এক বিশাল আয়োজনে। বলিউডে এমন উদ্যোগ আগে খুব একটা দেখা যায়নি।
রাজসূয় যজ্ঞের মতো আয়োজন (Ranbir Kapoor Ramayana)
প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে খবর, এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র নাকি এক মাস আগেই পাঠানো শুরু হয়েছে। উপস্থিত থাকার কথা, রণবীর কাপুর, দক্ষিণী সুপারস্টার যশ, সাই পল্লবী, ‘লক্ষ্মণ’ চরিত্রে রবি দুবে, মহারাষ্ট্র ও কেন্দ্রীয় সরকারের একাধিক শীর্ষ নেতা-মন্ত্রী, এই আয়োজনকে অনেকেই তুলনা করছেন এক ধরনের ‘রাজসূয় যজ্ঞ’-এর সঙ্গে যেখানে সিনেমা, সংস্কৃতি ও রাষ্ট্রীয় মর্যাদা মিলেমিশে একাকার।

‘অ্যানিম্যাল’-এর পর রামচন্দ্র
‘অ্যানিম্যাল’-এর মতো উগ্র পুরুষত্বনির্ভর ছবির পর রণবীরের রামচন্দ্র হয়ে ওঠা নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরমহলেও প্রশ্ন উঠেছিল। এতটাই বিপরীতধর্মী দুটি চরিত্র যে অনেকেই সন্দিহান ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সন্দেহ রূপ নিয়েছে কৌতূহলে। বিশেষ করে রণবীর ও সাই পল্লবীকে রাম-সীতা রূপে দেখার জন্য ভক্তদের অপেক্ষা যেন শেষই হচ্ছিল না।
টিজারে ক্ষুধা মেটেনি
২০২৫ সালের জুলাই মাসে কয়েক সেকেন্ডের একটি ফার্স্ট লুক টিজার প্রকাশিত হলেও, তাতে ভক্তদের মন ভরেনি। বরং প্রত্যাশা আরও বেড়েছে। নীতেশ তিওয়ারির ফ্রেমে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির মেলবন্ধন যে বড় চমক আনতে চলেছে, সেই ইঙ্গিত মিলেছিল তখনই।
আরও পড়ুন: Content Creator Lab: চাকরির গণ্ডি ভেঙে জেন জির ভবিষ্যৎ গড়ছে কন্টেন্ট ক্রিয়েশন!
ঘোষণা হবে স্টারকাস্ট ও মুক্তির দিন
ঘনিষ্ঠ সূত্রের দাবি, রামনবমীর দিনই ঘোষণা করা হবে, ‘রামায়ণ’-এর সম্পূর্ণ স্টারকাস্ট, ছবির মুক্তির তারিখ গত পাঁচ-ছয় বছর ধরে এই সিনেমার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন নীতেশ তিওয়ারি ও তাঁর টিম। সেই খাটুনির প্রথম বড় স্বাক্ষর দর্শক দেখতে পাবেন মার্চ মাসেই।



