Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুখ্য নির্বাচন কমিশন (Mamata Banerjee) ও রাজ্যের সিইও দফতরের বিরুদ্ধে এসআইআর মামলায় নতুন মোড় আসতে পারে। বুধবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় আবেদনকারী হিসেবে হাজির হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শীর্ষ আদালতের রেজিস্ট্রারের কাছে ইতিমধ্যেই মমতার নিরাপত্তা ব্যবস্থার জন্য সিকিউরিটি ক্লিয়ারেন্স চাওয়া হয়েছে। যদিও সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী সাধারণভাবে কোনও আবেদনকারী নিজেই সওয়াল করতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে নথিভুক্ত নন। সেই কারণে সরাসরি নিজে সওয়াল করার সম্ভাবনা কম।
কমিশনের ফুল বেঞ্চের বৈঠক (Mamata Banerjee)
এর আগে মমতা এসআইআর (Mamata Banerjee) সংক্রান্ত বিষয় নিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন। সেখানেই তিনি পিটিশনার হিসেবে অন্তর্ভুক্ত। দিল্লিতে থাকা অবস্থায় মঙ্গলবার মমতা নির্বাচন সদনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারসহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেন। এক ঘণ্টার বেশি বৈঠকের পর তিনি বেরিয়ে আসার সময় বলেন, কমিশন তাঁদের অসম্মান করেছে। সেই কারণে বৈঠক বয়কট করা হয়েছে।
স্পষ্ট মন্তব্য নেই
মহল বলছে, যদি মমতা আবেদনকারী হিসেবে হাজির হন, তবে শীর্ষ আদালতে তাঁর উপস্থিতি নতুন রাজনৈতিক এবং আইনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। এখনও পর্যন্ত তৃণমূল বা রাজ্য প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে স্পষ্ট মন্তব্য নেই। তবে রেজিস্ট্রারের কাছে সিকিউরিটি ক্লিয়ারেন্সের আবেদন মমতার সুপ্রিম কোর্টে হাজির হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। এই আবহেই বুধবার আদালতে মমতার সওয়াল করা হবে কি না, তা নজরবন্দি রাজনৈতিক ও আইনজীবি মহলের।

আরও পড়ুন: Child Murder Case: পঞ্চায়েত প্রধান হওয়ার লোভ, জলে ডুবিয়ে মারলেন নিজের মেয়েকে
এই ঘটনায় শুধু রাজনৈতিক চাপ নয়, আইনি প্রক্রিয়াকেও কেন্দ্র করে তৈরি হচ্ছে সর্তকতার পরিবেশ। যদি মমতা সরাসরি আদালতে হাজির হন, তবে তা নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের ওপরও সরাসরি চ্যালেঞ্জ হিসেবে ধরা পড়বে। এমন পরিস্থিতিতে দেশের রাজনৈতিক এবং আইনি মহলের চোখ আগামীকাল শীর্ষ আদালতের দিকে থাকবে।


