Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্যস্ত জীবনে সময় বাঁচাতে এখন (Food Safety Alert) অনেকেই একবারে বেশি করে রান্না করে ফ্রিজে তুলে রাখছেন। সকালে রান্না করা খাবার রাতে খাওয়া, কিংবা একদিনের খাবার দু’দিন চালানো-এই অভ্যাসটাই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। বেশিরভাগ মানুষের ধারণা, ফ্রিজে ঢুকিয়ে দিলেই খাবার পুরোপুরি নিরাপদ। কিন্তু বাস্তবটা এতটা সহজ নয়। বিশেষজ্ঞদের মতে, ফ্রিজ খাবার নষ্ট হওয়ার গতি কমায় ঠিকই, তবে অনির্দিষ্টকালের জন্য খাবার সুরক্ষিত রাখে না।
ব্যাকটেরিয়া জন্ম (Food Safety Alert)
ভারতের খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ সংস্থা (Food Safety Alert) জানিয়েছে, রান্না করা খাবার নির্দিষ্ট সময়ের বেশি ফ্রিজে রাখলে তার মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। বাইরে থেকে দেখে বা গন্ধ শুঁকে অনেক সময় বোঝাও যায় না যে খাবার আদৌ নিরাপদ কি না। ধীরে ধীরে সেই খাবার শরীরের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।

নিরাপদ খাবার (Food Safety Alert)
বিশেষজ্ঞদের মতে, রান্না করা ভাত ফ্রিজে সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত নিরাপদ থাকে। এর বেশি সময় রাখলে Bacillus cereus নামের ব্যাকটেরিয়া তৈরি হওয়ার ঝুঁকি থাকে, যা থেকে বমি ও ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। ডাল, সবজি, মাছ বা মাংস জাতীয় রান্না করা খাবার ৪৮ ঘণ্টার মধ্যে খেয়ে ফেলা উচিত। সময় পেরোলে খাবার দেখতে ঠিক থাকলেও ভিতরে ক্ষতিকর জীবাণু বেড়ে যেতে পারে। কাটা ফল, সালাদ বা কাঁচা খাবার হলে ২৪ ঘণ্টার মধ্যেই খাওয়া সবচেয়ে নিরাপদ। দুধ ও দুধজাত খাবার খোলা অবস্থায় ২–৩ দিনের বেশি রাখা হলে হজমের গোলমাল হওয়ার আশঙ্কা থাকে।
আরও পড়ুন: Mamata Banerjee: “আরও বেশি আসনে জিতব”-ভোটের পরে ‘জয়ের মিষ্টি’র বার্তা মমতার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানাচ্ছে, ঠান্ডা পরিবেশে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ধীর হয়, কিন্তু পুরোপুরি বন্ধ হয় না। অনেক ক্ষেত্রে খাবার গরম করলেও জীবাণুর তৈরি বিষ নষ্ট হয় না। ফলে খাওয়ার পর হঠাৎ পেটব্যথা, বমি বা ডায়রিয়া দেখা দিতে পারে।
আরও একটি সাধারণ ভুল হল, গরম খাবার সরাসরি ফ্রিজে রেখে দেওয়া। এতে ফ্রিজের ভিতরের তাপমাত্রা হঠাৎ বেড়ে গিয়ে অন্য খাবারও দূষিত হতে পারে। তাই খাবার আগে ভালোভাবে ঠান্ডা করে, এয়ারটাইট পাত্রে রেখে ফ্রিজে রাখা সবচেয়ে নিরাপদ। খাবার কতদিন রাখা হয়েছে, সেটাও মনে রাখা জরুরি-কারণ স্বাদ বা গন্ধ ঠিক থাকলেই যে খাবার নিরাপদ, এমনটা মোটেও নয়।


