Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ক্রিকেটকে আরও আকর্ষণীয় এবং সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বেশ কিছু নিয়মের পরিবর্তন করতে চলেছে এমসিসি (MCC)।
বিশ্বকাপের আগেই নিয়মে পরিবর্তন (MCC)
বহুদিন ধরে চলে আসা নিয়মে বেশ কিছু পরিবর্তন আসছে এবার। এমসিসি-র তরফে জানানো হয়েছে এই সংশোধনীর কথা। মোট ৭৩টি সংশোধনী বা পরিবর্তনের কথা জানিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব। নিয়ম পরিবর্তন হয়েছে ১০টি। আগামী ১ অক্টোবর থেকে বলবৎ হবে নতুন নিয়মগুলি (MCC)।
আইনপ্রণেতা এমসিসির ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। ২০১৭ সালের কোড কার্যকর হওয়ার পর এটি এমসিসি-র তৃতীয় বড় সংশোধন। এর আগে ২০১৯ ও ২০২২ সালে আইনে কিছু পরিবর্তন এনে তা প্রকাশ করা হয়েছিল। পরিবর্তনের অন্যতম কারণ হলো অপেশাদার ক্রিকেটারদের কাছে ক্রিকেটকে আরও সহজলভ্য করে তোলা। যে কারণে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই নতু আইনে বলা হয়েছে টেস্টে দিনের শেষ ওভারে যদি উইকেট পড়ে তবুও ওভার শেষ হবে না। অধিকাংশ ক্ষেত্রে দিনের শেষ ওভারে উইকেট পড়লে সেখানে খেলা শেষ করে দেওয়া হয়। এবার আর সেটা হবে না। নতুন সংশোধনী অনুযায়ী, দিনের শেষ ওভার সম্পূর্ণ হওয়ার পরই খেলা শেষ করা যাবে (MCC)।

আর একটি বড় এবং উল্লেখযোগ্য পরিবর্তন ল্যামিনেটেড ব্যাট ব্যবহার করার অনুমতি। ক্রিকেটের অন্যতম উপকরণ হলো ব্যাট। তবে ব্যাটের দাম ক্রমাগত বেড়ে চলায় চিন্তিত ক্রিকেট কর্তারা। দাম সাধারণের নাগালের বাইরে চলে গেলে তার নেতিবাচক প্রভাব ফেলবে পড়বে ক্রিকেটে, জনপ্রিয়তাও হারানোর সম্ভাবনা থেকে যাবে। তাই আগে নিষিদ্ধ হওয়া কয়েক ধরনের ব্যাটকে বৈধতার কথা বলা হয়েছে নতুন নিয়মে। এ বার থেকে ব্যবহার করা যাবে ল্যামিনেটেড বা কয়েক স্তরের কাঠ দিয়ে তৈরি ব্যাট। যা এক দিন শুধু জুনিয়র ক্রিকেটে অনুমোদিত ছিল। নতুন নিয়মে সব ধরনের অপেশাদার ক্রিকেটেই ল্যামিনেটেড ব্যাট ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: Cigarette Price: জিএসটি বাড়তেই সিগারেটের বাজারে কালোবাজারির রাজত্ব
এসবের পাশাপাশি ওভারথ্রো সংক্রান্ত নিয়মের সংশোধনও করা হয়েছে। উইকেট লক্ষ্য করে নির্দিষ্ট কারণে বল ছুড়লেও শুধু ওভার থ্রো ধরা হবে। সাধারণ মিস ফিল্ডিংকে এখন থেকে আর ওভার থ্রো ধরা হবে না বলেই জানানো হয়েছে নতুন নিয়মে। এছাড়াও ক্রিকেটারদের আচরণ সংক্রান্ত নিয়ম, হিট উইকেট, ‘ডেড’ বল ইত্যাদি সংক্রান্ত নিয়মের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। যা কার্যকর হবে অক্টোবর মাস থেকে (MCC)।


