Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে এগিয়ে রেখেও তাদের সতর্ক করলেন ভারতের অন্যতন সফল প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)।
ভারতের উদ্দেশ্যে ধোনির সতর্কবার্তা (MS Dhoni)
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র হাতে গোনা কদিন বাকি। তার আগে বিশ্বকাপ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামার আগে গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল পেল ধোনির সতর্কবার্তা। ধোনির মতে এই বিশ্বকাপের ফেভারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করবে ভারত। তবে একটি বিষয় নিয়ে তিনি সতর্কও করলেন সূর্যকুমারদের (MS Dhoni)।
একটি অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে প্রশ্নের উত্তরে ধোনি বলেন, ‘ভারত অন্যতম ভয়ঙ্কর দল। এই দলে সব আছে। অভিজ্ঞতা আছে। তারুণ্য আছে। ভয়ডরহীন ক্রিকেট খেলার মানসিকতা আছে। প্রত্যেকে জানে তার ভূমিকা ঠিক কী। সেই কাজটা সে ভাল করে করছে। তাই বিশ্বকাপে আমি সূর্যদের দলকেই এগিয়ে রাখব।’
তবে এর মধ্যেও চিন্তা থাকছে। ধোনিকে ভাবছে শিশির। বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন সূর্যকুমারকেও বারবার শিশিরের কথা বলতে শোনা গিয়েছিল। ধোনিও সেই একই ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমার একটাই চিন্তা হচ্ছে। শিশির। এই একটা বিষয় খেলার ছবি বদলে দিতে পারে। টস খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। হয়তো এমনি সময়ে বিশ্বের সেরা দলগুলোকে ১০ বারের মধ্যে আট বার হারাবে ভারত। কিন্তু শিশির পড়লে কী হবে কিচ্ছু বলা যায় না।’

আরও পড়ুন: Shehzad Poonawalla: পুনেতে বাড়ছে হিট অ্যান্ড রান, গুরুতর আহত বিজেপি মুখপাত্রের মা
টি-টোয়েন্টি ক্রিকেটে একটি ওভার খেলার ছবি পুরো বদলে দিতে পারে। সেই কথা মাথায় রেখে সবাইকে ফিট থাকার পরামর্শ দিলেন ধোনি। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে তোমার দলের ক্রিকেটারদের একটা দিন খারাপ যেতে পারে। আবার প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের হয়তো সেটাই দিন। যা কিছু হতে পারে। তাই অধিনায়কের হাতে বিকল্প থাকাটা খুব জরুরি। বিশেষ করে নক আউট পর্বে। তাই আমি সকলকে বলব, চোট যেন না লাগে (MS Dhoni)।’


