Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ৩৬ বছর পর প্রথম জয় পেল স্কটল্যান্ড তবে এই ম্যাচে বিতর্কে প্রযুক্তি (VAR)।
বিতর্কের মধ্যেই জয় স্কটিশদের (VAR)
মার্কিন মুলুকে এবার বিশ্বকাপের সব উন্মাদনার থেকে বেশি চর্চায় জায়গা করে নিয়েছে বিতর্ক। বিশ্বকাপের জ্বরে যখন কাবু গোটা দেশ সেই সময় মাঝে মাঝেই মাথা চারা দিয়ে উঠছে বিতর্ক। বিতর্ক আর মার্কিন মুলুক যেন বিতর্কের আরেক নাম (VAR)
শুরুতেই ইরান দলের প্লেয়ার আর স্টাফদের ভিসা নিয়ে অনেক টালবাহানা চলে। শেষে ভিসা দিলেও তাঁদের ডেডলাইন দেওয়া হয় ম্যাচ শেষের ২৪ ঘন্টার মধ্যে মার্কিন মুলুক ত্যাগ করতে হবে ইরান দলকে। এরপরেও ইরান দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় অনেককেই ভিসা দিতে ইচ্ছেকৃত দেরি করছে মার্কিন সরকার। এরপর আবার সোমালিয়ার রেফারিকে সেখানে পা রাখতে না দেওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি।
আফ্রিকার সেরা রেফারি ওমর মার্কিন মুলুকের অভিবাসন নীতির কারণে তাঁকে ফিরে যেতে হয় দেশে। অন্যতম সেরা রেফারি ২০২৫ সালে পুরস্কারও পান। আর সেই তাঁকে ঢুকতে না দেওয়ার কারণে সমালোচনার মুখে পড়তে হয় ট্রাম্প সরকারকে। এরপর ফিফাও জানায় সবটা তাঁদের হাতেও নেই (VAR)
এরপরেই বিতর্কের অন্যতম কারণ টিকিটের দাম। টিকিটের দাম এত বেশি হওয়ার কারণে অনেক ফুটবল সমর্থকদের দাবি যে তাঁদের আয়ত্তের বাইরে এই টিকিটের দাম। ফিফা জানায় কালো বাজারি রুখতে এই দাম। তাতে চিড়ে ভেজেনি। ফাঁকা গ্যালারি নিয়েও উঠছে প্রশ্ন। তবে ফিফা যদিও সেটা মানতে নারাজ।
আরও পড়ুন: Jaishankar Mao: ‘মাও সিনড্রোম’: কেন পশ্চিমী বিশ্ব বারবার একই ভুল করে? প্রশ্ন জয়শঙ্করের
এবার সেই বিতর্ক সরাসরি খেলার ময়দান থেকে। এবার এই বিতর্কের তালিকায় নয়া সংযোজন কাতার-সুইজারল্যান্ড ম্যাচে রেফারির একটি পেনাল্টির সিদ্ধান্ত। সুইজারল্যান্ডের আদৌ ওই পেনাল্টিটি পাওয়া উচিত ছিল কিনা, সেই নিয়ে কাটাছেঁড়া চলেছে ফুটবলপ্রেমীদের মধ্যে। প্রশ্ন উঠছে ভার-এর ভূমিকা নিয়েও (VAR)।
কাতারের বিরুদ্ধে ম্যাচের ১৪ মিনিটের মাথায় পেনাল্টি পায় সুইজারল্যান্ড। কাতার গোলরক্ষক সুইস ফরোয়ার্ড রেমো ফ্রেলুরকে ধাক্কা মেরে বক্সের ভিতরে ফেলে দেওয়ায় ওই পেনাল্টি দেওয়া হয়। VAR-ও পুরো বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত বহাল রাখানে। বিতর্ক শুরু হয় রিপ্লে দেখার পর। রিপ্লে দেখে মনে হয়েছে, কাতার গোলরক্ষক সুইস ফরোয়ার্ড ফ্রেলুরকে ফাউল করেছেন ঠিকই কিন্তু তার আগেই ফ্রেলুর অফসাইড ছিলেন। সেদিক থেকে দেখতে গেলে সুইজারল্যান্ডের ওই পেনাল্টি পায় না। কিন্তু ভার ফাউল দিয়েছেন (VAR)।
৩৬ বছর পর জয় স্কটল্যান্ডের
সুনীল গাঙ্গুলীর কবিতায় ৩৩ বছর পরেও কেউ কথা রাখেনি তবে ৩৬ বছর পর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে কথা রাখলেন স্কটিশরা। তাঁরা বিশ্বকাপের আগেই জানিয়েছিলেন যে তাঁরা নিজেদের সবটা দিয়ে লড়াই করতে প্রস্তুত। তেমনটাই হল বিশ্বকাপের এই মেগা মঞ্চে (VAR)।
বিতর্ককে সাইড লাইন করে ফিফা ফুটবল বিশ্বকাপে ৩৬ বছর পর জয়ের মুখ দেখল স্কটল্যান্ড। দীর্ঘদিন বাদে বিশ্বকাপ খেলতে আসা হাইতির বিরুদ্ধে ১-০ গোলে জয় ছিনিয়ে নিল স্কটিশরা। স্কটল্যান্ডের হয়ে জয়ের গোলটা করলেন ম্যাকগিন। সেই সময় স্কটিস সমর্থকদের মধ্যে দেখা যায় উৎসবের মেজাজ। শেষবার ১৯৯০ সালের বিশ্বকাপে সুইডেনের বিরুদ্ধে জয়ের মুখ দেখেছিল স্কটল্যান্ড। অবশ্য ১৯৯৮ সালের পর আর বিশ্বকাপে সুযোগও পাননি স্কটিশরা আর এবার সুযোগ পেয়ে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল স্কটল্যান্ড।


