Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জোড়া ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই (Kolkata Weather Update) আবহাওয়ায় বদল আসতে শুরু করেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দিনের তাপমাত্রা এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে তিলোত্তমায়। আগামী কয়েক দিনে পারদ আরও নিম্নমুখী হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সপ্তাহের শেষ পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে দক্ষিণবঙ্গে।
বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই (Kolkata Weather Update)
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (Kolkata Weather Update) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি বেশি। অন্যদিকে, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ২.৫ ডিগ্রি কম। আগামী শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
আরও পড়ুন: Pori Moni Arrest: বুধবার গ্রেফতারি পরোয়ানা, বৃহস্পতিবারই আদালতে পরীমণি! কী হল শুনানিতে?
তবে সোমবার থেকে ফের বদলাতে পারে আবহাওয়ার পরিস্থিতি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।


