Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের আবহাওয়ায় ফের শীতের কামড়! আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শুক্রবার থেকে ফের এক দফায় পারদ পতন (Bengal Temperature) হতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গত কয়েকদিন তাপমাত্রার হেরফেরে শীতের আমেজ কিছুটা কমলেও, উত্তুরে হাওয়ার দাপটে আবারও শীতের দাপট ফিরছে বঙ্গে।
ফের পারদ পতন! (Bengal Temperature)
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে। আজ বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি বেশি (Bengal Temperature) । তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ১৭ থেকে ২৬ ডিগ্রির মধ্যে থাকলেও, উইকেন্ডে অর্থাৎ শনি ও রবিবার জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবেন শহরবাসী। মূলত আকাশ পরিষ্কার থাকবে এবং সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:Second World War: দামোদরে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টার সেল
উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট অব্যাহত থাকলেও মূল দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ঘন কুয়াশা। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে (Bengal Temperature)। এই তিন জেলায় দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে, যা যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা ১০০০ মিটারের আশেপাশে থাকবে।

বাড়বে শীতের আমেজ (Bengal Temperature)
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ বাড়বে। পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় ভোরের দিকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে। আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম ভারত থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ায় উত্তুরে হাওয়া ঢোকার পথ এখন পরিষ্কার। এর ফলেই তাপমাত্রার এই পতন।
আরও পড়ুন:Kolkata Temperature: আবারও নামবে পারদ! দু-দিন পর ১৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে কলকাতার তাপমাত্রা
সব মিলিয়ে, বিদায়বেলায় শীতের এই শেষ ইনিংস বেশ জমজমাট হতে চলেছে (Bengal Temperature)। আগামী অন্তত সাত দিন আবহাওয়া শুষ্ক থাকবে। তবে দিনের বেলা রোদের তেজে শীত খুব একটা অনুভূত না হলেও, রাত এবং ভোরের দিকে পর্যাপ্ত শীতের অনুভূতি বজায় থাকবে। তাই এখনই আলমারিতে শীতের পোশাক তুলে না রাখারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।


