Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বেহালা থানায় দায়ের (Shamik Adhikary) হওয়া গুরুতর অভিযোগকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘ননসেন’ ওরফে শমীক অধিকারীকে কেন্দ্র করে। এক তরুণীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে পুলিশ এবং আলিপুর আদালতে পেশ করা হলে নির্যাতিতা গোপন জবানবন্দিও দেন। তবে এই ঘটনার মাঝে সামনে এসেছে অভিযুক্তের বাবা-মায়ের বক্তব্য।
অভিযোগকারিণীর দাবি (Shamik Adhikary)
অভিযোগকারিণীর দাবি অনুযায়ী (Shamik Adhikary), ২ ও ৩ ফেব্রুয়ারি শমীকের ফ্ল্যাটে তাঁকে আটকে রেখে মারধর ও হেনস্থা করা হয়। কিন্তু শমীকের বাবা-মা সেই অভিযোগ মানতে নারাজ। তাঁদের বক্তব্য, বিষয়টি আসলে দু’জনের ব্যক্তিগত ঝামেলা ছিল। তাঁদের দাবি, শমীক নাকি তরুণীকে শুধুমাত্র একবার চড় মেরেছিল। এর বেশি কোনও শারীরিক নির্যাতন হয়নি বলেই তাঁদের দাবি।

ইচ্ছে করেই ভেতরে হস্তক্ষেপ করেননি (Shamik Adhikary)
অভিযুক্তের মা-বাবা আরও বলেন, তাঁরা ইচ্ছে করেই ভেতরে হস্তক্ষেপ করেননি, কারণ সেটিকে তাঁরা “পার্সোনাল ম্যাটার” বলে ভেবেছিলেন। তাঁদের কথায়, ফর্সা ত্বকের কারণে অল্প চাপ বা আঘাতেই কালশিটে পড়তে পারে। পাশাপাশি তাঁরা দাবি করেন, তরুণী নাকি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করার সময় পড়ে গিয়ে হাত-পা কেটে ফেলেন, সেই কারণেই আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে।

এই বক্তব্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে-যেখানে একদিকে তরুণী ভয়াবহ নির্যাতনের অভিযোগ করছেন, সেখানে অন্যদিকে অভিযুক্তের পরিবারের দাবি সম্পূর্ণ ভিন্ন। সত্যিই কী ঘটেছিল সেই রাতে, তা এখন তদন্তের বিষয়।


