Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শ্রীলঙ্কার ক্রিকেটারের চোট নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন রামিজ রাজা (Ramiz Raja)।
বিশ্বকাপ বিতর্কে রামিজ রাজা (Ramiz Raja)
বিতর্ক পাকিস্তানের পিছু ছারে না, নাকি পাকিস্তান বিতর্কের পিছু ছারে না ইটা বলা কঠিন। তবে বিতর্ক আর পাকিস্তান যে একই সরলরেখায় চলে সেটা বলাই যায়। এবার পাকিস্তানের ক্রিকেটার বা বোর্ড না, বিতর্কে জড়িয়েছেন পাক ধারাভাষ্যকার রামিজ রাজা। য়ানিন্দু হাসরঙ্গকে নিয়ে তাঁর মন্তব্য মোটেও ভাল ভাবে নিচ্ছেন না ক্রিকেটপ্রেমীরা (Ramiz Raja)।
রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে আয়ারল্যান্ডের ম্যাচ ছিল। আয়ারল্যান্ডের ইনিংস চলাকালীন বল করতে আসেন হাসরঙ্গ। কয়েকটি বল করার পর হ্যামস্ট্রিং জনিত কিছু সমস্যার কারণে মাঠে যান ফিজিয়ো। সেই সময় দেখা যায় হাসরঙ্গ নিজের ট্রাউজার নামিয়ে কিছু একটা দেখাচ্ছেন ফিজিয়োকে। সেই সময় রামিজ রাজা বলেন, ‘য়তো খুব তাড়াতাড়ি মালিশ হবে। তাতে জাদুর মতো কাজ হতে পারে।’

রামিজ খারাপ ভাষার ব্যবহার করলেও তাঁর বলার ইঙ্গিত ও ভঙ্গি ভাল ভাবে নেননি ক্রিকেটপ্রেমীরা। তাঁদের দাবি খারাপ ইঙ্গিত ছিল রামিজের। কারণ হাসরঙ্গের যেখানে সমস্যা হচ্ছিল তা গোপনাঙ্গের কাছে। আর সেই কারণেই ট্রাউজার নামিয়ে নিজের চোট দেখাচ্ছিলেন ফিজিয়োকে। সেখানে মালিশ বলতে কী বোঝাতে চাচ্ছিলেন রামিজ। এরপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। সমাজমাধ্যমে শুরু হয়েছে এর পর থেকে আলোচনা। যদিও এই বিষয়ে রামিজ কিছু বলেননি এখনও।
আরও পড়ুন: Mahua Moitra-Kalyan Banerjee: তিক্ততা কি সত্যিই অতীত? বিয়েবাড়িতে পাশাপাশি মহুয়া–কল্যাণ!
হ্যামস্ট্রিংয়ে সমস্যা নিয়েও ৩ উইকেট নিয়েছে শ্রীলঙ্কার জয়ে বড় ভূমিকা রয়েছে তাঁর। পরে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনকা বলেন, ‘ওয়ানিন্দুর হ্যামস্ট্রিংয়ে সমস্যা হচ্ছিল। সেই অবস্থাতেই ও বল করেছে। উইকেট নিয়েছে। আশা করছি, খুব গুরুত্ব কিছু নয়। কারণ, ও আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য (Ramiz Raja)।’


