Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: KKR অধিনায়ক অজিঙ্ক রাহানের মতে ম্যাচ জেতানোর কৃতিত্ব এই দুই তারকার (Ajinkya Rahane)।
দুই তারকাকে প্রশংসায় রাহানে (Ajinkya Rahane)
প্রথম দিকে হার দিয়ে শুরু করলেও দুরন্ত কামব্যাক করেছে কিং খানের দল। শেষ তিন ম্যাচে টানা জয় ছিনিয়ে নিয়েছে নাইট বাহিনী। শুরু থেকে মনে হতে থাকে যে প্লে-অফের দৌড় থেকে শুরুতেই ছিটকে গেছে কলকাতা কিন্তু সেখান থেকে প্লে-অফের দৌড়ে দুরন্ত প্রত্যাবর্তন করে নাইট শিবির। পরপর দুই ম্যাচেই বল হাতে ভেলকি দেখিয়েছেন সুনীল নারিন। বলা যায় দলের জয়ের নেপথ্য নায়ক এই ক্যারিবিয়ান তারকা। ধারাবাহিকভাবে রান পাচ্ছেন অঙ্গকৃশ রঘুবংশী। তবে দলের জয় নিয়ে বড় বার্তা দিলেন দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে। তবে রাহানের মতে দলের এই কামব্যাকের পিছনে রয়েছেন এই তারকা (Ajinkya Rahane)।
আইপিএল-এ নাইট বাহিনীর এই দুরন্ত কামব্যাকের পিছনে রয়েছেন বরুণ চক্রবর্তী। এমনটাই জানালেন রাহানে। এই স্পিনারের দুরন্ত পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন নাইট অধিনায়ক।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর দলের অধিনায়ক বলেন, ‘ওর জন্য আমি খুব খুশি। টুর্নামেন্টের আগে এবং প্রথম কয়েকটি ম্যাচে বরুণ যথেষ্ট সমস্যায় ছিল। একেবারেই ফর্মে ছিল না। কিন্তু যে ভাবে ও কামব্যাক করেছে, সেটা অসাধারণ। বরুণ সবসময় আত্মবিশ্বাসী ছিল। কঠিন সময়ে দলের জন্য এমন প্লেয়ারই প্রয়োজন। কঠিন ওভারগুলোতে বোলিং করে দলকে বাঁচিয়েছে ও। আশা করি, এই পারফর্ম্যান্স বজায় থাকবে (Ajinkya Rahane)।’

পরিসংখ্যানও বলছে সেই কথা। প্রথম তিন ম্যাচে বরুণ উইকেট পাননি কিন্তু শেষ তিন ম্যাচে তাঁর প্রত্যাবর্তন তাক লাগানোর মত। প্রথম তিনে উইকেট নেই আর শেষ তিনে ৮ উইকেট। তাঁর স্পিন অস্ত্রে ভর করে আইপিএল-র দুর্দান্তভাবে ফিরে এসেছে নাইট শিবির। যদিও নারিনের অবদানও অনস্বীকার্য।
আরও পড়ুন: Barabani: বারাবনিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর
দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও রাহানে সন্তুষ্ট। রাহানে বলেন, ‘সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খুব ভাল ম্যাচ হয়েছে। যেভাবে আমরা বল হাতে প্রত্যাবর্তন করেছি সেটা গুরুত্বপূর্ণ। মনে হচ্ছিল ওরা ৯০-২০০ রান করবে। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। ১৯০-২০০ রান তাড়া করা কঠিন হতো। কিন্তু আমাদের বোলিং ইউনিট, বিশেষ করে স্পিনাররা, দারুণ করেছে। এই ছোট মুহূর্তগুলোই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে (Ajinkya Rahane)।’


